ধারাবাহিক থেকে সোজা ডান্স বাংলা ডান্সের মঞ্চে পারুল! অভিনেত্রীর নাচে মুগ্ধ টলিপাড়া!

র্তমান সময়ের বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতের জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস হল শুরু হয়েছে টিভির পর্দায়। শুরু থেকে এই ধারাবাহিক নিয়ে অনেক কটাক্ষ সমালোচনা হলেও বর্তমানে এই ধারাবাহিক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। টানা ১৩ বার বেঙ্গল টপার হয়েছে। আর এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং নবাগত অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)।
ঈশানি প্রথম পরিণীতা ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ করেছে। এর আগে মডেলিং জগতে কাজ করেছেন ঈশানি। তবে সম্প্রতি ঈশানির একটি ডান্স বাংলা ডান্সের ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে কি মডেলিং এর পাশাপাশি নাচ ছিল এসে ঈশানির পেশা? আর ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই কি অভিনয় জগতে সুযোগ এসেছে ঈশানির কাছে?

যদিও এই বিষয়টা একেবারেই অবাক করার নয়। এর আগেও ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে বহু প্রতিযোগী ধারাবাহিক জগতে কাজের সুযোগ পেয়েছে। মেঘা, অহনা, তিতিক্ষা থেকে শুরু করে অসংখ্য প্রতিযোগী ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে এসেছে অভিনয় জগতে। তবে ঈশানিও কি তাদের মধ্যেই একজন?
ভাইরাল ভিডিওতে ঈশানিকে ডান্স বাংলা ডান্সের মঞ্চের এক প্রতিযোগিতার সাথে অসাধারণ নাচ করতে দেখা গিয়েছে। এর আগেও বহু অভিনেতা অভিনেত্রীকে ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে নিয়ে আসা হয়েছে ধারাবাহিক জগতে। যারা এখন প্রত্যেকেই অভিনয় জগতে বেশ জনপ্রিয়তা পাচ্ছেন।
আরও পড়ুনঃ মুখার্জি বাড়িতে অকাল বোধন! জগদ্ধাত্রীর সঙ্গে হওয়া অন্যায়ের উপযুক্ত শাস্তি পেল উৎসব! রণচন্ডী রূপে আবির্ভূত দুর্গা! ফাঁস আজকের পর্ব
তবে ঈশানির ক্ষেত্রে এমন কিছুই ঘটেনি। আসলে ভিডিওটি একেবারেই নতুন। ডান্স বাংলা ডান্স এর বর্তমান সিজনের প্রতিযোগী সায়ন্তনীর সঙ্গে একই মঞ্চে নাচ করতে দেখা গিয়েছে ঈশানিকে। ঈশানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল নাচের মঞ্চে। আর সেখানেই ডিটেকটিভ পুলিশ সায়ন্তনীর সঙ্গে একই মঞ্চে নাচ করতে দেখা গিয়েছে ঈশানিকে। আগামী এপিসোডে এই অসাধারণ পারফরম্যান্স দেখতে পাবেন দর্শক।

