মুখার্জি বাড়িতে অকাল বোধন! জগদ্ধাত্রীর সঙ্গে হওয়া অন্যায়ের উপযুক্ত শাস্তি পেল উৎসব! রণচন্ডী রূপে আবির্ভূত দুর্গা! ফাঁস আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্তের কাজ নতুন করে শুরু করেছে। কোর্টে জগদ্ধাত্রী খুনের চেষ্টায় যারা যারা সন্দেহের তালিকায় আছে তাদের সবাইকে কোর্টে তোলা হবে। বাড়িতে দুর্গা তো সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে থাকে। ঠাকুমাকে বলে বড়ি দিতে, তার জন্য কচু বাটা বানিয়ে দিতে। আর অন্যদিকে মেহেন্দিকেও অর্ডার করতে থাকে। মেহেন্দিকে বলে ডাটা বড়ির ঝোল বানিয়ে দিতে। এবারে মুখার্জি বাড়ির সবাইকে একসাথে সিধে করে দেবে দুর্গা।
সবাইকে এক এক করে অর্ডার দিতে থাকে দুর্গা। আচার বানাতে বলে, বড়ি দিতে বলে, মেহেন্দিকে দিয়ে রান্নার কাজ করায়। আর সবাইকে সাবধান করে দেয় কারণ জগদ্ধাত্রীকে যারা মারতে চেয়েছিল তাদের সবার এবারে শাস্তির পালা। আর দুর্গার ভালো মতন জানে এই বাড়িতেই তার মায়ের শত্রুরা বসে আছে। তাই জন্য তো সে এই বাড়িতে এসেছে। এতদিন তার কাছে সব ছিল মা, বাবা, ঠাকুমা, দাদু, বাড়ি গাড়ি কিন্তু তাও কিছু পায়নি দুর্গা। সবকিছু থেকে বঞ্চিত ছিল এই অনাথ আশ্রমে বড় হয়েছে। তাই এবারে সে দুর্গা কাউকে রেহাই দেবে না।
অন্যদিকে উৎসব তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ তাকে চারিদিকে খুঁজছে। জগদ্ধাত্রীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য আর জগদ্ধাত্রীকে খুন করতে চাওয়ার চেষ্টায় পুলিশ তাকে চারিদিকে খুঁজছে। এদিকে বাড়িতেও যেতে পারছে না উৎসব। কিন্তু দুর্গার কাছে সমস্ত খবর আছে। দুর্গার নজর রয়েছে চারিদিকে।
আরও পড়ুনঃ ফের বুদ্ধি দিয়ে বাজিমাত করল পারুল! মারাত্মক ফাঁদ পাতলো নায়িকা! সামনে এলো মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তুর্যর আসল চেহারা!
দুর্গা ফোন করে উৎসবকে বলে আধঘণ্টার মধ্যে বাড়িতে আসতে। নাহলে উৎসবের কপালে অনেক দুঃখ আছে। দুর্গার নজর সবসময় আছে উৎসবের উপর। তাই উৎসবকে যদি দুর্গা একবার সামনে পায় তাহলে তার খবর আছে। আর দুর্গার কথায় বেশ ঘাবড়ে যায় উৎসব। সময়ের মধ্যে বাড়ি চলে আসে। উৎসব বাড়ি আসার পর দুর্গা সাবধান করে দেয়। বলে যে এতদিন পর্যন্ত তার মায়ের সাথে যা যা অন্যায় করেছে তার সব হিসেব মেটাতে এসেছে সে।

