মা হয়ে এক মা হারা সন্তানের জীবন ছারখার করতে ব্যস্ত রায়ানের মা! একটা ফুটফুটে মেয়ের মৃ’ত্যু কামনা করতেও বাঁধছেনা তার! ‘মা জাতির কলঙ্ক’- দাবি দর্শকদের!

বিনোদন জগতে গুরুত্বপূর্ণ একটি অংশ হল ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিকগুলির মধ্যে দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Porineeta)। জি বাংলা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক প্রথম দিন থেকেই জনপ্রিয় দর্শকমহলে। শুরু শুরুর দিকে তো টানা কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছিল। যদিও বর্তমানে এক থেকে পাঁচের মধ্যে জায়গা করে নিচ্ছে।

ধারাবাহিকের বর্তমান পর্বগুলিতে দেখানো হচ্ছে কিভাবে রায়ানের অনুপস্থিতিতে, দাদু এবং রায়ানের বাবার অনুপস্থিতিতে রায়ানের মা পারুলকে চোর অপবাদে ফাঁসিয়েছে। নিজেদের সোনার দোকান থেকে চেনার লোককে দিয়ে পারুলের ব্যাগে সোনার গয়না রেখে তাকে চোর অপবাদ দিয়েছে। সেই সাথে একটা নকল ভিডিও বানিয়েছে যা দেখে মনে হচ্ছে পারুল ওই গয়না চুরি করে নিজের ব্যাগে ভরেছে।

বাড়ির সকলের অনুপস্থিতিতে পারুলকে বাড়ি থেকে বের করার প্ল্যান করছে রায়ানের মা। শেষপর্যন্ত বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। দর্শকেরা বর্তমানের এপিসোডগুলি দেখে ভীষণই ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। রায়ানের মা নিজে একজন মা হয় কিভাবে একজন সন্তানের ক্ষতি করছে সেটা দেখেই অবাক দর্শক। দর্শকরা বলছেন কিছুদিন আগেই পারুল জানতে পারল তার আসল মা বাবা নিখোঁজ আর এরই মধ্যে পারুলের সাথে এমন একটা ঘটনা ঘটাতে দুবারও ভাবলো না রায়ানের মা।

দর্শক তো রায়ানের মায়ের এই আচরণে ভীষণ ক্ষুব্ধ। তার উপরে অনেক নেটিজেনরাই নানান রকম বাজে মন্তব্য করছে। ধারাবাহিকের বর্তমান এপিসোডগুলি দেখে কিছু কিছু নেটিজেন আবার রায়ানের মাকে মা নামের কলঙ্ক বলে দাবি করছে। একজন মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে এভাবে বিপদে ফেলায় দর্শক সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। যেখানে এতবার পারুল নিজের জীবনের ঝুঁকি নিয়ে রায়ানকে বাঁচিয়েছে সেখানে পারুলের প্রতি অকৃতজ্ঞ রায়ানের মা।

সাথে জুটেছে শিরিন। শিরিনের সাথে হাত মিলিয়ে একটা ভালো মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন তিনি। প্রতিশোধ নিতে গিয়ে সমস্ত জ্ঞান হারিয়ে ফেলেছেন। রায়ানের মায়ের চরিত্রটা একেবারে পছন্দ করছে না দর্শক। মায়ের চরিত্র এভাবে যদি ধারাবাহিকে ফুটিয়ে তোলা হয় তাহলে সমাজের কাছে কি বার্তা যায় সেটাই প্রশ্ন তুলছেন দর্শকেরা।

আরও পড়ুনঃ হোটেলের পচা মাংস খাওয়ানো! কর্মীদের অশালীন আচরণ, চরম দুর্ব্যবহার! শান্তিনিকেতনে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা প্রারব্ধি-অস্মিতার!

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button