‘সব কিছুর একটা লিমিট আছে!’ মহাপ্রভুর ভক্তি না কি গাঁজাখুরি গল্প? তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকের নতুন প্রোমো নিয়ে সমালোচনার ঝড়!

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অন্যতম ভিন্নধর্মী ধারাবাহিক হলো ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone kori)। অলৌকিক এবং জন্মান্তরের রহস্যকে কেন্দ্র করে এই সিরিয়ালের গল্প এগোচ্ছে। ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বরূপ ও অভিনেত্রী পল্লবী শর্মা। শুরু থেকেই এই ধারাবাহিকের গল্প দর্শকদের মনে কৌতূহল জাগালেও, সাম্প্রতিক প্রোমোটি যেন সমস্ত যুক্তির সীমা ছাড়িয়ে গিয়েছে।

গল্পের নতুন মোড় অনুযায়ী জানা গিয়েছে, ফুল ও মুরারির অমর কাব্যে কেবল দিতি ও গোরাই নয়, অস্তিত্ব রয়েছে কুন্তলেরও। পূর্বজন্মে দিতির আগে কুন্তল গোরাকে ভালোবাসতো, যার নাম ছিল তমালিকা। এটি ছিল একতরফা প্রেম। এক সাধু কুন্তলকে সতর্ক করে জানান যে, ফুল ও মুরারির কাব্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় খণ্ড যদি দিতির হাতে একবার পৌঁছে যায়, তবে কুন্তল আর কখনোই গোরাকে নিজের জীবনে পাবে না। এই রহস্যের সমাধান এবং নিজেদের ভাগ্য ফিরে পাওয়ার লড়াই ঘিরেই বর্তমানে গল্প আবর্তিত হচ্ছে।

Tare Dhori Dhori Mone Kori, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Tare Dhori Dhori Mone Kori New Episode, Tare Dhori Dhori Mone Kori Today's Episode 23 April, Today's Episode, তারে ধরি ধরি মনে করি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, তারে ধরি ধরি মনে করি আজকের পর্ব, তারে ধরি ধরি মনে করি ২৩ এপ্রিল আজকের পর্ব

তবে আসল চমক দেখা গিয়েছে প্রোমোর পরবর্তী অংশে। যেখানে দেখানো হয়েছে সেই রহস্যময় তৃতীয় খণ্ডটির অবস্থান কোনো আলমারি বা সিন্দুকে নয়, বরং রয়েছে একটি পুরনো দিঘীর নিচে বসবাসকারী এক প্রাচীন কচ্ছপের কাছে। দিতি সেই বইয়ের খোঁজে দিঘীর পাড়ে পৌঁছালে কুন্তল তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। প্রোমোতে প্রশ্ন তোলা হয়েছে, মহাপ্রভুর ভক্তির মাধ্যমেই কি দিতি ফিরে আসবে এবং উদ্ধার করবে সেই কাব্যের খণ্ড? এই অদ্ভুত দৃশ্য ঘিরেই এখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে।

আরও পড়ুন: বিশ্বাসভঙ্গের চরম সীমা পার! রাহির ওপর থেকে কি চিরতরে বিশ্বাস হারালো রাহুল? প্রকাশ্যে শুধু তোমারই জন্য ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো!

বাস্তবতা বর্জিত এই চিত্রনাট্য দেখে দর্শকরা রীতিমতো ট্রোল শুরু করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন ভরে গিয়েছে বিদ্রুপে। এক নেটিজেন বিদ্রুপ করে লিখেছেন, ‘এ তো রূপকথা হয়ে গেল কচ্ছপ!’ আবার একজন দর্শক লিখেছেন, ‘ভাইরে সব কিছুর একটা লিমিট আছে’।এমনকি ধারাবাহিকের এই আজব প্লট দেখে একজন মন্তব্য করেছেন, “মাথাটা কেমন হালকা হয়ে গেল। এদের ধরে ধরে অ্যাওয়ার্ড দেওয়া উচিত”।

দর্শকদের একাংশ মনে করছেন, টিআরপি বাড়ানোর নেশায় বাংলা সিরিয়ালে এখন এতটাই অবাস্তব জিনিস দেখানো হচ্ছে যা মেনে নেওয়া কঠিন। এক ইউজার মজার ছলে লিখেছেন, “হিয়াকেও আগের জন্মে এড করে দিক, আগের জন্মে অক্ষয়ের বউ ছিল হিয়া তবুও অক্ষয়ের মন ফুলের দিকে ঘুরে যায়…হেব্বি হবে, গাঁজা গাঁজা”।সব মিলিয়ে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের এই ‘কচ্ছপ ও বই’ তত্ত্ব এখন টলিউডের অন্যতম চর্চিত কমেডি টপিকে পরিণত হয়েছে।

Back to top button