বিশ্বাসভঙ্গের চরম সীমা পার! রাহির ওপর থেকে কি চিরতরে বিশ্বাস হারালো রাহুল? প্রকাশ্যে শুধু তোমারই জন্য ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো!

স্টার জলসার (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘শুধু তোমারি জন্য’ (Sudhu Tomari na) বর্তমানে এক উত্তেজনাকর মোড়ে এসে দাঁড়িয়েছে। ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমোতে রাহুল, রাহি এবং তিতলির সম্পর্কের সমীকরণে দেখা দিয়েছে বড়সড় ভাঙন। দীর্ঘদিনের ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা মিথ্যেগুলো একে একে সামনে আসতে শুরু করেছে। বিশেষ করে রাহুলের বিদেশে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা দেখে দর্শকরা রীতিমতো স্তম্ভিত।
রাহুল তিতলিকে ভালোবাসত, কিন্তু তিতলির প্রধান স্বপ্ন ছিল আমেরিকা পাড়ি দেওয়া। অন্যদিকে, রাহি সবসময়ই নিজের দেশকে ভালোবেসেছে। এরই মাঝে তিতলি বিয়ে ভেঙে দেওয়ায় রাহুলের সাথে বিয়ে হয় রাহির। সম্প্রতি ধারাবাহিকের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে রাহুল রাগে পাগল হয়ে তিতলির একটি ছবিতে আগুন ধরিয়ে দেয়। সে চায় তিতলির সমস্ত স্মৃতি চিরতরে মুছে ফেলতে। রাহুল যখন চিৎকার করে বলছে, “আজ সব শেষ করে দেবো”, ঠিক তখনই রাহি সেখানে পৌঁছে তাকে আটকানোর চেষ্টা করে। রাহি বোঝাতে চায় যে চাইলেই এভাবে সব সম্পর্ক শেষ করা যায় না। কিন্তু রাহুল তখন তিতলির ওপর এতটাই ক্ষুব্ধ যে সে কোনো কথাই শুনতে নারাজ।
এমন সময় সেখানে তিতলি নিজে হাজির হয়। সে রাহুলকে নিজের ভালোবাসার কথা মনে করিয়ে দিতে চাইলে রাহুল তাকে মুখের ওপর ‘নিচ’ বলে অপমান করে। তিতলিও দমে যাওয়ার পাত্রী নয়, সে পালটা রাহুলকে ‘মিথ্যাবাদী’ বলে দোষারোপ করতে থাকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাহি তখন রাহুলের পক্ষ নেয়। রাহি জানায় যে রাহুল কোনো মিথ্যে বলেনি, সে যে বিদেশে যাবে না এই সত্যিটা রাহি আগেই নিজের কানে শুনেছিল। এই কথা শুনে তিতলি রাহিকে দোষ দিয়ে বলে, রাহি আসলে রাহুলকে নিজের করে পাওয়ার জন্যই এই সত্যিটা সবার কাছে লুকিয়ে রেখেছিল।
সবচেয়ে বড় চমক আসে তখন, যখন রাহুল খোদ রাহির ওপর খেপে যায়। রাহুল বিশ্বাসই করতে পারছে না যে রাহি এত বড় একটা সত্যি এতদিন তার কাছে গোপন রেখেছে। অত্যন্ত কষ্টের সাথে রাহুল জানিয়ে দেয়, সে রাহিকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। যে রাহিকে সে সবথেকে বেশি ভরসা করত, তার এই লুকোছাপা রাহুল মেনে নিতে পারছে না। এখন প্রশ্ন হলো, ভালোবাসার এই কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত কে জিতবে? রাহুল কি রাহিকে ক্ষমা করবে, নাকি তিতলির চালেই সব ওলটপালট হয়ে যাবে? সব জানতে নজর রাখুন ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।
আরও পড়ুনঃ নাম না করে কাকে ‘ভাঁড়’ বললেন দিতিপ্রিয়া? অভিনেত্রীর মন্তব্যে ক্ষিপ্ত কণ্ঠে জবাব দিলেন জীতু কমল! সমাজ মাধ্যমে ফের শুরু কাদা ছোড়াছুড়ি
আরও পড়ুনঃ নাম না করে কাকে ‘ভাঁড়’ বললেন দিতিপ্রিয়া? অভিনেত্রীর মন্তব্যে ক্ষিপ্ত কণ্ঠে জবাব দিলেন জীতু কমল! সমাজ মাধ্যমে ফের শুরু কাদা ছোড়াছুড়ি!
আগামী ২৯শে এপ্রিল থেকে ধারাবাহিকটি প্রতিদিন রাত ১০:৩০ মিনিটে স্টার জলসার পর্দায় দেখা যাবে। এমনিতেই ধারাবাহিকটিকে দর্শক খুব অল্প সময়ের মধ্যেই ভালোবেসে ফেলেছে। প্রোমো ভিডিও প্রকাশ্যে আসতেই দর্শক উত্তেজিত হয়ে উঠেছে পরর্বতী পর্ব দেখার জন্য।

