৮ মাসেরও বেশি সময় শয্যাশায়ী জগদ্ধাত্রী! জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর হারানো কেমিস্ট্রি ফিরে পেতে হাঁসফাঁস করছে দর্শক! কবে ফিরবে প্রিয় জ্যাস?

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকে স্বয়ম্ভু জগদ্ধাত্রীর কেমিস্ট্রি শুরু থেকে দর্শকদের ব্যাপক পছন্দের ছিল। স্বয়ম্ভু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জি ও জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। দুজনই ধারাবাহিক জগতে নিতান্তই নতুন মুখ। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছিল অঙ্কিতা-সৌম্যদীপ। তবে প্রথমেই দর্শক এই জুটিকে যেই পরিমান ভালোবাসা দিয়েছে তা সত্যি অবাক করে সবাইকে। অন্যান্য ধারাবাহিকের থেকে এই ধারাবাহিক কিন্তু একেবারে আলাদা।

ধারাবাহিকের গল্প দর্শকদের এতটাই আকর্ষণীয় করে তোলে যে ধারাবাহিকের একটি এপিসোডও দর্শক মিস করেন না। প্রতিদিনে ধারাবাহিকে থাকে নতুন নতুন চমক। আর অন্যান্য ধারাবাহিকের চেয়ে এই ধারাবাহিককে একেবারে অন্যরকম ভাবে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। কিন্তু শেষ কয়েকমাস ধরে ধারাবাহিকে জগদ্ধাত্রী হুইল চেয়ারে বসে আছে। তাই বেশ কয়েকমাস হলো স্বয়ম্ভু জগদ্ধাত্রীর কেমিস্ট্রি মিস করছেন দর্শক।

দুজনের একসাথে সুন্দর মুহূর্তের সিন অনেকদিন হলো দেখানো হচ্ছে না ধারাবাহিকে। আর তাদের সেই সুন্দর মুহূর্তের সিন মিস করছেন দর্শক। দর্শক আবারো চান তাদের একসাথে দৃশ্য গুলি দেখতে। যদিও এখন জগদ্ধাত্রী অসুস্থ। তার অপারেশন চলছে। কিন্তু দর্শক চাইছে জগদ্ধাত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

আরও পড়ুনঃ রোহিতকে পাশে নিয়েই শুরু হলো নতুন লড়াই! মাকে চিনতে পেরে বদলে গেল জীবন! বদলা নিতে অঙ্গীকারবদ্ধ ফুলকি!

কিন্তু এত মাস হয়ে গেল দুজনের একসাথে সিন দেখানো হচ্ছে না কেন? আর পিছনে কি তবে অন্য কারণ রয়েছে? এর আগে বহুবার শোনা গিয়েছে অঙ্কিতা আর সৌম্যদীপ নাকি একে অপরকে ব্যক্তিগত জীবনে এড়িয়ে চলে। তাদের মধ্যে সম্পর্ক ভালো নয়। বন্ধুত্বে বিচ্ছেদ হয়েছে তাদের। এটাই তবে আসল কারণ?

Back to top button