রোহিতকে পাশে নিয়েই শুরু হলো নতুন লড়াই! মাকে চিনতে পেরে বদলে গেল জীবন! বদলা নিতে অঙ্গীকারবদ্ধ ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা বাংলা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রোহিত ফুলকি মিলে বড় রানীকে কাছের হাসপাতালে নিয়ে আসে। ফুলকি তো সমানে কান্নাকাটি করে যায়। বড় রানীর জন্য তার চিন্তায় বেহাল অবস্থা। রোহিত তাকে বারবার শান্ত করতে চায়। এদিকে বাড়ির সকলে এসেই উপস্থিত হয় আর লাবু ছোট রানীকেও ফোন করে সব জানানোর পর তিনিও তার দুই ছেলেকে নিয়ে হাজির হয়। আর এসেই তো ফুলকিকে দোষ দিতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য একের পর এক মিথ্যে বলে যান। তারপর ফুলকির রক্তের গ্রুপের সাথে বড় রানীর রক্তের মিলে গেলে ফুলকি তাকে রক্ত দেয়। কিন্তু ফুলকি ছোট রানীকে বলে দেয় বড় রানী সুস্থ হলে আসল সত্যি ফুলকি বের করবে।

Zee Bangla Phulki Today's Episode 12 June

এরপর তো ফুলকি ছুটে চলে যায় মা কালীর কাছে প্রার্থনা করতে। সেখানে গিয়ে মনে প্রাণে মা কালীকে ডাকতে থাকে। তারপর ওই মন্দিরেই ফুলকির এক ভৈরবীর সাথে দেখা হলে তিনিই ইঙ্গিত দেন ফুলকিই হলো বড় রানীর সন্তান। ফুলকি নিজের মনের অস্থিরতার কথা মাকে জানালে তিনিই বলেন এতদিন ধরে ফুলকি যা খুঁজছিল অবশেষে তা পেয়েছে, তাই হারানোর ভয়ও বেশি তার।

ফুলকি তো প্রথমে বুঝতেই পারে না ভৈরবী মা কিসের ইঙ্গিত দিলেন। তারপর অনেক ভাবার পর অবশেষে ফুলকির মনে হয় সে তো এতদিন ধরে নিজের মাকে খুঁজছে তবে কি বড় রানীর ফুলকির মা? এরকম অনেক প্রশ্ন ভিড় করে ফুলকির মাথায়। ওইদিকে বড় রানীকে এই হাসপাতাল থেকে বন্ডে সই করিয়ে নিয়ে যেতে চান ছোট রানী। কিন্তু রোহিত কোনোভাবেই বড় রানীকে সেখান থেকে নিয়ে যেতে দেবে না বলে জানিয়ে দেয়। এতক্ষণ যখন তারা বড় রানীর সাথে ছিল এখনও তারাই সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুনঃ রাজমহল দখল করতে সিংহাসনে ফুলকি! ‘এই রাজবাড়ি আমার’, ছোট রানীকে সরাসরি চ্যালেঞ্জ! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

তারপর ডাক্তার এসে জানান বড় রানীর অপারেশন সফল হয়েছে তবে এখনো সম্পূর্ণ বিপদ কাটেনি। রোহিত এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় ফুলকির কাছে। ফুলকি রোহিতকে বলে মা কালী তাকে অনেক বড় ইঙ্গিত দিয়েছে। তারপর ফুলকি রোহিত দুজন মিলেই বড় রানীকে দেখতে যায়। সেখানেই ফুলকি রোহিতকে বলে মা কালী তাকে ইঙ্গিত দিয়েছে বড় রানী তার মা। এবারে শুধু আসল সত্যিটা খুঁজে বের করতে হবে।

Back to top button