২৪ বছরের কেরিয়ারে টলিউডে পাননি সম্মান! কাজের অভাবে পেটের দায়ে মুদির দোকান খুলেছেন অভিনেতা সুরজিৎ সেন!

টলিউড-এ (Tollywood) কাজ পাওয়া নিয়ে অনেক অভিনেতা অভিনেত্রী অনেকবার নিজেদের অভিযোগ জানিয়েছেন। বড় বড় পর্দা হোক বা ছোট পর্দা বড় বড় অভিনেতা অভিনেত্রীরা একসময় যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাবি কাজ করতেন তাদের মধ্যে অনেককে এখন আর দেখা যায় না পর্দায়। রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ায় পরিচালক প্রযোজকদের তেল দিয়ে চলতে না পারায় কাজ হারিয়েছেন অনেকেই।

সেই তালিকা অনেকে রয়েছেন অনেকে। মাঝে মধ্যে তাদের অন্যান্য পেশা বেছে নিতে দেখা গিয়েছে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন সুরজিৎ সেন। দীর্ঘ ২৪ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত সুরজিৎ এক সময় বড় পর্দা থেকে ছোট পর্দায় সব জায়গাতে দাপিয়ে অভিনয় করেছেন। মূলত খলনায়ক চরিত্রে দেখা মিলত তার। দেব, জিৎ, কোয়েল, যীশুর মতো একাধিক বড় বড় সুপারস্টারের সাথে কাজ করেছেন।

একাধিক ধারাবাহিকে তাকে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে বহুবার। নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও নিজের অভিনয় দক্ষতায় বারবার দর্শকের মন জিতে নিয়েছেন তিনি। কিন্তু এত ভাল দক্ষ একজন অভিনেতা হওয়া সত্বেও কেন শেষ কয়েক বছর ধরে অভিনেতাকে আর দেখা যায় না বড় পর্দা বা ছোট পর্দা কোথাও? কোথায় হারিয়ে গেলেন তিনি?

সম্প্রতি কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট দোকানে জিনিসপত্র বিক্রি করছেন অভিনেতা সুরজিৎ সেন। অভিনয় জগত থেকে একেবারেই হারিয়ে যাবার পর নিজস্ব দোকান খুলেছেন। বর্তমানে সেই দোকান দিয়েই তার উপার্জন হচ্ছে।

আরও পড়ুনঃ ছিলেন তরুণ মজুমদারের প্রিয় অভিনেতা! “পথভোলা” ছবিতে তার অভিনয় ছিল মনে রাখার মত! কাজের অভাবে আজ ভুগতে হচ্ছে অর্থ কষ্টে! কোথায় হারিয়ে গেলেন জনপ্রিয় অভিনেতা তুহিন ব্যানার্জি?

শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার খেলাঘর ধারাবাহিকে অভিনয় করতে। তারপর থেকে হাতে আর কোনো কাজ আসছে না। যার ফলে বাধ্য হয়েই নিজস্ব দোকান দিয়েছেন। সেইখান থেকে এখন অর্থ উপার্জন করছেন সংসার চালানোর জন্য। বলিউডেও কাজ করেছেন তিন বছর। সেখানকার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা। সুরজিৎ বলেন, ‘বলিউডে তিন বছর কাজ করে ওরা যে সম্মানটা দেয় টলিউডের ২৪ বছর কাজ করেও আমি সেই সম্মানটা পাইনি।’ এই ইন্ডাস্ট্রি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে একাধিক অভিনেতা অভিনেত্রীর মনে। এর আগেও যার প্রমাণ পাওয়া গেছে।

Back to top button