বেঙ্গল টপার থেকে আ’ছড়ে পড়ল নিম ফুলের মধু! স্লট চেঞ্জ করে নিজের স’র্বনাশ নিজেই করল জি বাংলা!
জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে প্রথমেই উঠে আসে ‘নিম ফুলের মধু’র (Neem Phuler Modhu) নাম। দীর্ঘ সময় ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র পর্নার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং পল্লবীর বিপরীতে সৃজনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)।
ধারাবাহিকে বর্তমানে জমজমাট পর্ব চলছে। ধারাবাহিকে কিছুদিন আগে দেখানো হয়েছিল ইশাকে জেলে পাঠানোর সময় গুলির আঘাতে আহত হয় সৃজন। পর্ণাকে বাঁচাতে গিয়ে মৃ’ত্যুর মুখে ঢলে পড়েছে সৃজন। আর তারপর থেকেই সৃজনকে বাঁচানোর জন্য দিনরাত প্রার্থনা করছে সবাই। এমনকি মহাদেবের কাছে গিয়েও ঘন্টা বাজিয়ে পর্ণা, কৃষ্ণা প্রার্থনা করতে থাকে। নিজেদের শরীরের রক্ত ঝরিয়ে তারা সৃজনের প্রাণের ভিক্ষে করতে থাকে। তারপরেই প্রাণ ফিরে পায় সৃজন। তবে এই জমজমাট এপিসোডের পরেও টিআরপি তালিকায় এক্কেবারে মুখ থুবড়ে পড়েছে নিম ফুলের মধু।
বেহাল অবস্থা নিম ফুলের মধুর
ধারাবাহিকটি গত ১১ই নভেম্বর থেকে টাইম স্লট পাল্টানো হয়েছে। যেখানে আগে ধারাবাহিকটি রাত আটটায় সম্প্রচারিত হতো সেখানে দাঁড়িয়ে ধারাবাহিকটি বর্তমানে প্রতিদিন সন্ধে ছটায় সম্প্রচারিত হচ্ছে। আর এই খবর জানার পর থেকে সাধারণ মানুষ চ্যানেলের উপর ব্যাপক ক্ষেপে গিয়েছিলেন। যেখানে নিম ফুলের মধুর আগে ৭ এর উপরে যায় টিআরপি রেটিং পেতো সেখানে বর্তমানে চলতি সপ্তাহের টিআরপি রেটিং দেখে অবাক হয়ে গিয়েছেন দর্শক।
চলতি সপ্তাহে নিম ফুলের মধু ধারাবাহিকটি ৫.৬ টিআরপি রেটিং পেয়েছে। উল্টোদিকে স্টার জলসার তেঁতুল পাতাও একই রেটিং পেয়েছে। যেখানে আগে নিম ফুলের মধু ধারাবাহিকটিকে টেক্কা দেওয়ার কথা কেউ ভাবতেও পারত না, এক থেকে তিনের মধ্যে সবসময় নিজেদের জায়গা তৈরি করে নিতো সেখানে দাঁড়িয়ে নিম ফুলের মধুর অবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমানে তলানিতে গিয়ে দাঁড়িয়েছে নিম ফুলের মধু। আর নিম ফুলের মধুর এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে টাইম স্লটকে দায়ী করছেন দর্শক। কারণ টাইম স্লট বদলানোর আগের সপ্তাহ পর্যন্ত ধারাবাহিকটি টপার হয়েছিল।
আরও পড়ুন: এই সপ্তাহের টিআরপি তালিকায় জোড়া ধামাকা! বেঙ্গল টপারের জায়গা নিল জি-এর জোড়া মেগা!
নিম ফুলের মধু ধারাবাহিকটি বরাবরই সুরির সময় থেকে দর্শকের মনে এত ভাল জায়গা তৈরি করে নিয়েছিল যে তাদের হারানোর মতো কোনো ধারাবাহিকই ছিল না। প্রায় সপ্তাহতেই টিআরপি টপার হত এই ধারাবাহিকটি। ধারাবাহিকের গল্প, চরিত্রগুলি দর্শকদের খুবই আপন হয়ে উঠেছিল। সেখানে দাঁড়িয়ে নিম ফুলের মধুর এই অবস্থা দেখে খুবই খারাপ লাগছে দর্শকদের।

