এই সপ্তাহের টিআরপি তালিকায় জোড়া ধামাকা! বেঙ্গল টপারের জায়গা নিল জি-এর জোড়া মেগা!

আবারো চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন। কোন ধারাবাহিক টিআরপিতে কত নাম্বার পেল সেটা জানার জন্য প্রত্যেক সপ্তাহেই এই বৃহস্পতিবারটা দর্শকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ দর্শকরা জানে টিআরপি জিনিসটা বাংলা ধারাবাহিকের স্থায়িত্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে বাংলা ধারাবাহিকের বর্তমান অবস্থা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা।

প্রত্যেক সপ্তাহেই নতুন করে দর্শকদের চমকে দিচ্ছে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা। কোন সপ্তাহ জলসা আমার কোন সপ্তাহে জি বাংলা, একে অপরকে জোরদার টক্কর দিয়ে প্রথম পাঁচে নিজের স্থান পাকাপোক্ত করার চেষ্টা করে চলেছে। গত সপ্তাহের তালিকা অনুযায়ী এখনো অব্দি এগিয়ে রয়েছে স্টার জলসা। জলসার পর্দায় বেশিরভাগ ধারাবাহিক স্লট লিড করেছে।

এবার আর সময় নষ্ট না করে চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী এবং ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের কথা ও গীতা LLB। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০। প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান খুবই সূক্ষ্ম। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার পরিণীতা। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৭ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই নবাগত মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে ৬.৬ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের উড়ান এবং রাঙামতি ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৪।

1st •• ফুলকি, জগদ্ধাত্রী 7.1
2nd •• কথা, গীতা LLB 7.0
3rd •• পরিণীতা 6.7
4th •• কোন গোপনে 6.6
5th •• উড়ান, রাঙামতি 6.4

Trending ••

নিম ফুলের মধু 5.6 | তেঁতুল পাতা 5.6
ডায়মন্ড 5.5 | শুভ বিবাহ 5.3
পুবের ময়না 4.1 | দুই শালিক 4.3

Back to top button