ডে’ড ব’ডি সেজে থাকা জগদ্ধাত্রীর পায়ে হাত দিতেই চমকে গেল উৎসব! নতুন ফাঁদ পাতলো জ্যাস

অনেক কিছুই এমন রয়েছে যেগুলো গায়ের জোরে নয় বরং বুদ্ধি দিয়ে করলে বেশি সাফল্য মেলে। আর এরকম একটি চিন্তাধারায় বিশ্বাসী জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের নায়িকা জ্যাস সান্যাল। ধারাবাহিকের বর্তমান পর্বতে নায়িকার বুদ্ধি একেবারে তাক লাগিয়ে দিল দর্শকদের।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, জগদ্ধাত্রী বারবার চেষ্টা করছে নিজেকে শত্রুদের কাছে মৃত প্রমাণ করার। কারণ সে বেঁচে নেই এটা জানলে তার শত্রুরা অনেক বেশি নিশ্চিন্ত হবে আর নিশ্চিন্ত হলে তাদের ভুলের সংখ্যা বেড়ে যাবে। এই ভুলগুলোকে কেন্দ্র করেই তাদেরকে হাতে নাতে ধরতে চায় জগদ্ধাত্রী।

আরো পড়ুন: দারুন গল্প নিয়ে আসছে বধুয়া! প্রোমোতেই রয়েছে নায়িকার কষ্টের ছাপ, সেই গল্প ফাঁস এবার! বিশেষ গল্প থেকে অনুপ্রাণিত এই মেগা!

যেহেতু জগদ্ধাত্রীকে নার্সিংহোমে দেখে নিয়েছিল উৎসব তাই তারপর থেকেই তার মনে একটা সন্দেহ বাসা বেধেছিল। আজকের পর্বে সেই সন্দেহ সত্যি কিনা সেটা যাচাই করে নেওয়ার সুযোগ পেয়ে গেল উৎসব। মুখার্জি বাড়িতে নিয়ে আসা হলো জগদ্ধাত্রীর মৃতদেহ।

মৃতদেহটা দেখামাত্রই উৎসব চেষ্টা করে কোন ভাবে অন্তত একবার সেটাকে ছুঁয়ে দেখতে। বডি টেম্পারেচার অর্থাৎ শরীরের উষ্ণতা কতটা সেটাই বলে দেবে এই ডেড বডিটা আসলেই ডেড কিনা। প্রথমে সবাই তাকে বারণ করলেও পরে উৎসব বুদ্ধি খাটিয়ে জগধাত্রীর পা ধরে ক্ষমা চাওয়ার বাহানা দেখায়। তখন আর কেউ বারণ করতে পারে না। জগদ্ধাত্রীর পা ধরতেই উৎসব অবাক হয়ে যায় কারণ পা একেবারেই ঠান্ডা।

উৎসব নিশ্চিন্ত হয় জগদ্ধাত্রী মৃত। এরপর আর বেশি দেরি না করে তড়িঘড়ি সাধু দা এবং স্বয়ম্ভু জগদ্ধাত্রীর বডিটা ডিপার্টমেন্টে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে গিয়ে স্বয়ম্ভু জগদ্ধাত্রী পা ঘষতে ঘষতে বলে, অনেক বড় রিস্ক নেওয়া হয়ে গিয়েছিল এতক্ষণ ধরে বরফ জলে পা ডুবিয়ে রাখলে পা তো ঠান্ডা হবেই। জগদ্ধাত্রীর বুদ্ধি দেখে প্রশংসা না করে থাকতে পারেনা সাধুদা। জ্যাস বলে এবার সে এমন ফাঁদ পাতবে তাতে সবাই ধরা দিতে বাধ্য হবে।

Back to top button