বিশ্বাস করতে পারলো না সৃজন, ধরা পড়ে গিয়ে পর্ণার চোখে ছোট হয়ে গেল সে! পর্ণার ছবি নিয়ে নতুন কারসাজি ইশার!

এতক্ষণ পর্ণাকে অবিশ্বাস করছিল সৃজন, এইবার সৃজনের উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেল পর্ণার। জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে স্যার সৃষ্টি হলো মান অভিমানের পর্ব।
বর্তমান গল্প অনুযায়ী, সৃজন কিছুতেই নিজের স্ত্রীকে বিশ্বাস করে তার এক কাছের বন্ধুর সাথে ফটোশুটে যেতে দিতে রাজি ছিল না। কিন্তু পর্ণা সৃজনকে বোঝায় এবং বিশ্বাস করানোর চেষ্টা করে। ওই মুহূর্তে সৃজন সবটা বোঝেও কিন্তু সে শব্দে নিজেকে আটকাতে না পেরে ছদ্মবেশ নিয়ে তাদের ফলো করতে থাকে।
আরো পড়ুন: “তোমায় আমার সাথে থাকতে হবে না…” নীলের কথায় অবাক মেঘ, মনে মনে যে স্বপ্ন ছিল তার সব ভেঙে গেল!
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, এক জায়গায় ফটো শুট করতে এসে কিছু শয়তান লোকেদের পাল্লায় পড়ে অনুভব পর্ণা। আর তারপরেই শুরু হয় হাতাহাতি। সেখানে বেশ খানিক মারপিটও শুরু হয়ে যায়। সবটাই বেশ হয়েছে বলে দেখতে থাকা সৃজন একসময় দেখে তার স্ত্রীয়ের গায়েও হাত দিচ্ছে সেই অসৎ লোকেরা।
তখন আর চুপ করে না থেকে সৃজন সেখান থেকে বেরিয়ে এসে অনুভব পর্ণাকে গুন্ডা গুলোর হাত থেকে রক্ষা করে। পর্ণা বুঝতে পারে এতক্ষণ ধরে আড়াল থেকে সৃজন সবটাই দেখছিল। তার এটাও বুঝতে বাকি থাকে না, এত বলার পরেও তাকে বিশ্বাস করতে পারেনি সৃজন। আর এটা বোঝার পর প্রচন্ড রেগে যায় সে।
View this post on Instagram
এদিকে জিনিয়াকে নিয়ে আসায় রেগে যায় বর্ষা। ঝামেলা মেটার বদলে আরো দ্বিগুণ হয়ে বেড়ে যায় দূরত্ব, আর বর্ষা সেখান থেকে তড়িঘড়ি চলে আসে। অন্যদিকে অনুভব দত্ত বাড়িতে এসে সমস্ত ছবিগুলো দেখায় এবং নিজের ল্যাপটপj বাইরে রেখেই ঠাম্মির সাথে চলে যায় ভিতরে। আর সেই সুযোগে ইশার পরামর্শে সেই ল্যাপটপ থেকে সমস্ত ছবি কপি করে নেওয়ার ধান্দা করে অয়ন মৌমিতা।

