মেহেন্দির গায়ে হাত তুললো উৎসব! গোটা সংসারের দায়িত্ব মেহেন্দির হাতে তুলে দিল কৌশিকী মুখার্জী!

হঠাৎ জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে (Jagaddhatri) ঘটে গেলো আমূল পরিবর্তন। বদলে গেল ধারাবাহিকের খলনায়িকা। একসময় যে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রীর ক্ষতি করতে সদা তৎপর থাকত সে পরিণত হলো নায়িকার শুভাকাঙ্ক্ষীতে। হঠাৎ এই পরিবর্তন ধারাবাহিকের আকর্ষণীয়তা এক ঝটকায় অনেক গুণ বাড়িয়ে দিলো। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় বেশ ভালো একটা জায়গা দখল করে থাকে এই মেগা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, কাঁকনের বুদ্ধিতে বুদ্ধিতে সমরেশ আর কৌশিকী মুখার্জী আবার রেস্টুরেন্টে মুখোমুখি হয়। তারা একসঙ্গে তাদের প্রিয় খাবারগুলো উপভোগ করে। কিন্তু এটা কিছুতেই সহ্য করতে পারে না দিব্যা সেন। এর জন্য সে কৌশিকীকে যা নয় তাই বলে অপমান করে। যদিও কৌশিকী ছেড়ে কথা বলেনি। সেও দিব্যাকে নিজের জায়গাটা ভালো করে বুঝিয়ে দেয়।
জগদ্ধাত্রী আজকের পর্ব ২৯ মে (Jagaddhatri Today Episode 29 may)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বাড়ি ফিরতেই উৎসব চড়াও হয় মেহেন্দির উপর। তার থেকে কৈফিয়ত চাওয়া হয়, বাড়ির বউ হওয়া সত্ত্বেও কেনো সে এত রাত করে বাড়ি ফিরেছে? মেহেন্দি বলে, সে এই পরিবারের মানুষদের সাথেই আনন্দ করতে গিয়েছিল তাই সে কোন ভুল করেনি। এসব কিছু শুনতে চায় না উৎসব। সে রীতিমত মেহেন্দিকে জেরা করা শুরু করে। জগদ্ধাত্রী উৎসবকে ফোন করে সাবধান করে আর বলে সে যেন কোনভাবে মেহেন্দির ওপর অত্যাচার না করে।
মেহেন্দিকে প্রথমবার দায়িত্ব দিলো কৌশিকী
উৎসব কারোর কোন কথাই শুনতে চায় না। সে প্রচন্ড রেগে গিয়ে মেহেন্দির গালে চড় মারতে উদ্যত হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় কৌশিকী মুখার্জী। সে বলে, এতদিন পরে মেহেন্দি নিজের কলতলা কালচার তকমাটা ঘুচিয়ে এই পরিবারের বউ হয়ে উঠেছে। তাই তার ওপর হওয়া কোন অন্যায় সহ্য করবে না কৌশিকী। এরপর কৌশিকী নিজে মেহেন্দিকে সংসারের সমস্ত দায়িত্ব তুলে দেয়। এসব দেখে বেশ ভয় পেয়ে যায় উৎসব এবং তার মা।
আরও পড়ুন: গণধোলাই খেয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে ইশা! পর্ণাকে ইউনিভার্সিটিতে ভর্তি করল সৃজন!
উত্তীয়কে উচিত শিক্ষা দিলো জগদ্ধাত্রী
পরের দিন সকাল হতেই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে এসে হাজির হয় উত্তীয়। সাধুদা তার সঙ্গে খারাপ ব্যবহার করায় খুব রেগে যায় উত্তীয়। সে জানতে চায় তাকে কখন ছাড়া হবে। সাধুদা স্পষ্টভাবে জানায় যখন জ্যাস সান্যালের ইচ্ছে হবে তখনই সে এখান থেকে যেতে পারবে। এরপর সেখানে চলে আসে জগদ্ধাত্রী আর তাকে প্রশ্ন করে চন্দ্রবদন যেদিন বিষ খেয়েছিল সেদিন উত্তীয় কোথায় ছিল? এর কোন উত্তর দিতে পারে না উত্তীয় মুখার্জী। অন্যদিকে দিব্যা সেনের আইবুড়ো ভাতের অনুষ্ঠানে খাবারে ঝাল নুন মিশিয়ে সব পোন্ডো করে দিলো কাঁকন।

