গণধোলাই খেয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে ইশা! পর্ণাকে ইউনিভার্সিটিতে ভর্তি করল সৃজন!

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিটিকে বর্তমানে এই চ্যানেলের সব থেকে জনপ্রিয় এবং টিআরপি তালিকার শীর্ষে থাকা একটি ধারাবাহিক। শুরু থেকেই একবারের জন্যেও ধারাবাহিকটি নিজেদের দিক থেকে দর্শকদের দৃষ্টি সরাতে দেয়নি। নিত্য নতুন আধুনিক গল্প এবং রহস্য রোমাঞ্চে সমৃদ্ধ এই ধারাবাহিক যতদিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন দুজন মিলে একটা বুদ্ধি বের করে আর তারপর অনেক সাহস সঞ্চয় করে নকল টাকা দিয়ে গুন্ডাদের ভালো মতন বোকা বানায় এবং তাদের মেয়ে পুঁটিকে বাড়িতে ফিরিয়ে আনে। এদিকে চোরের উপর বাটপারি করতে গিয়ে মোক্ষম শিক্ষা পায় ইশা। নকল টাকা তার জীবনে চরম সর্বনাশ নামিয়ে আনে। ইশার মান সম্মানের বারোটা বাজিয়ে দেয়।

নিম ফুলের মধু আজকের পর্ব ২৯ মে (Neem Phuler Modhu Today Episode 29 may)

পর্ণাকে অনেক বড় দায়িত্ব দিলো ঠাম্মি

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সবাই মিলে অনেক প্রশংসা করতে থাকে পর্ণার। পর্ণা তখন বলে, এই গোটা কাজটা করতে তার ভীষণ ভয় করছিল। সৃজন দা যদি তার পাশে না থাকতো তাহলে এই অসাধ্য সাধন করা তার একার পক্ষে কখনোই সম্ভব হতো না। সৃজন পর্ণার কথাগুলো শুনে মনে মনে বলে, সে সারা জীবন সমস্ত বিপদে আপদে এইভাবেই পর্ণার পাশে থাকবে। এরপরেই জেঠু আর কৃষ্ণার মধ্যে বেড়া টপকানোর জন্য ঝামেলা লেগে যায়। তখন ঠাম্মি পর্ণাকে এই দত্ত বাড়ি আবার জোড়া লাগানোর দায়িত্ব দেয়।

এরপর, পর্ণা অনেকক্ষণ ধরে অনেকগুলো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তার সার্টিফিকেট এবং রেজাল্ট জমা করে। কিন্তু তার রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও কেউ তাকে এডমিশন দিতে চায় না। এজন্য ভীষণ চিন্তায় পড়ে যায় পর্ণা। এই কথাটা একেবারেই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল পিকলু আর সৃজনের। পুঁটি পর্ণাকে নিয়ে খেলতে চলে গেলে সৃজন ঠিক করে সে বাগচি স্যারের সাথে কথা বলবে এবং এর একটা ব্যবস্থা করবে। এরপর একটা ইউনিভার্সিটিতে গিয়ে পর্ণার ডাক্তারকে সাথে করে নিয়ে গিয়ে ওই ইউনিভার্সিটিতে পর্ণার পড়াশোনার ব্যবস্থা করে সৃজন।

আরও পড়ুন: নিজের রাগ মেটাতে রাইয়ের গায়ে হাত তুললো নন্দিতা! মা হয়ে মেয়ের মৃত্যু কামনা করলো সে!

ইশার অবস্থা দেখে অবাক মৌমিতা

অন্যদিকে, অয়ন আর মৌমিতা জানতে পারে ইশা হাসপাতালে ভর্তি। খবরটা পাওয়া মাত্রই তারা তাড়াতাড়ি করে হাসপাতালে চলে যায় ইশাকে দেখতে। কিন্তু ইশা নকল টাকা বিলানোর জন্য গণধোলাই খেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। কিন্তু আসল সত্যিটা না বলে ইশা বানিয়ে বানিয়ে এমন একটা গল্প অয়ন আর মৌমিতাকে শোনায় যাতে তারা ইশাকে অনেক মহান ভাবে।

 

Back to top button