‘আমার একটু অর্থনৈতিক সমস্যা হয়েছে…’ ধারাবাহিক থেকে হঠাৎ বাদ পড়ায় অর্থনৈতিক সমস্যায় অভিনেতা শঙ্কর চক্রবর্তী!

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty)। ছোটপর্দা, বড় পর্দাতে জমিয়ে কাজ করেছেন তিনি। বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনেতাকে আমরা অভিনয় করতে দেখেছি। মাঝে ধারাবাহিক জগৎ থেকে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন অভিনেতা। ২০২২ সালে অভিনেতার স্ত্রী মারা যান তারপরই অভিনেতার জীবন যেন একেবারে থমকে গিয়েছিল। তারপর অভিনেতাকে দেখা গিয়েছিল জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে। যদিও পড়ে সেই ধারাবাহিক থেকেও সরে আসেন কিছু কারণবশত।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল স্টার জলসার নতুন ধারাবাহিক ভোলে বাবা পার কারাতে নায়িকা ঝিলের বাবার চরিত্রে অভিনয় করার কথা ছিল শঙ্কর চক্রবর্তীর। যদিও পড়ে নাকি ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয় অভিনেতাকে। কিন্তু কেন বাদ গেলেন অভিনেতাকে? কি কারণে বাদ দেওয়া হলো তাকে সেই নিয়ে অনেক প্রশ্ন উঠছিল।

এবারে সেই সকল প্রশ্নের উত্তর নিজের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দিলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে শঙ্কর চক্রবর্তী বলেন সব কথা। অভিনেতার কথায়, ‘এই ধারাবাহিকটি অগস্ট মাসে শুরু হওয়ার কথা ছিল। ফলে সেই সময় আমার তারিখের সঙ্গে শ্যুটিয়ের সময়ের কোনও দ্বন্দ্ব তৈরি হয়নি। কিন্তু এখন যে সময় ওঁরা শুটিং ফেলেছে তখন আমার নাটকের শো আছে আর রয়েছে একটি ছবির শ্যুটিং। প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছিল তাঁদের পক্ষেও তারিখ এ দিক ও দিক করা সম্ভব হবে না।’

শোনা যাচ্ছিল এই ঘটনায় নাকি অভিনেতা ভীষণই রেগে গিয়েছিলেন, যদিও সে কথার সমর্থন করেননি শঙ্কর চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ‘পুজোর আগে। আমার একটু অর্থনৈতিক সমস্যা হয়েছে। তাই চিন্তায় আছি আর কিছু নয়। রাগ করে কী করব! বড় প্রযোজনা সংস্থার উপর রাগ করে সম্পর্ক নষ্ট করব কেন? আগামিদিনে কাজ করার সুযোগ নষ্ট করার ইচ্ছা নেই।’

আরও পড়ুনঃ ‘আমার টাকা আমার, বরের টাকা বরের, এই হিসেব থাকলেই সংসারে অশান্তি থাকে না!’ সুখী সংসারের আসল চাবিকাঠির সন্ধান দিলেন ইমন!

উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় ফেলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এ ছাড়া ধারাবাহিকের নায়ক চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা নীল ভট্টাচার্যকে। চলতি মাসের গত ১৫ তারিখ থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসার পর্দায় প্রতিদিন ধারাবাহিকটি সম্প্রচারিত হয়।

Back to top button