তিন দিনের মাথায় বন্ধ হল শুটিং! আসছে না প্রতীক সেনের নতুন ধারাবাহিক উড়ান! কারণ জানলে চমকে যাবেন আপনিও

বর্তমানে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)। প্রত্যেকটি ধারাবাহিককে বেশ উপভোগ করছেন দর্শক মহল। এই মুহূর্তে এই ধারাবাহিকগুলি দর্শকদের অবসর জীবন যাপনের একটি অন্যতম অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু এইবার দর্শকদের জন্য রয়েছে এক বিরাট দুঃসংবাদ। হঠাৎ করেই বন্ধ হল আসন্ন ধারাবাহিক উড়ানের (Uraan) শুটিং।
সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক উড়ানের হাত ধরে জলসার পর্দায় ফিরতে চলেছিলেন প্রতিক সেন এবং অনেক তাবড় তাবড় অভিনেত্রীদের অডিশন নেওয়ার পর প্রোডাকশন এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে নির্বাচন করেছিলেন নতুন রত্নাপ্রিয়া দাসকে (Ratnapriya Das)। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই তার টেলিভিশন জগতে যাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু সবই বর্তমানে অতীত।
ইতিমধ্যেই জলসার পর্দায় প্রকাশ পেয়েছে আসন্ন উড়ান ধারাবাহিকটির প্রথম প্রোমো। জানা যাচ্ছে তিন দিন শুটিং হয়েছে এই ধারাবাহিকের। কিন্তু তারপরেই হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ধারাবাহিকের শুটিং। আর এই ঘটনাটি বেশ ভাবিয়ে তুলেছে ভক্তদের। তবে কি আর জলসার পর্দায় প্রকাশ পাবে না এই নতুন ধারাবাহিক? কি এমন হলো যার জন্য হঠাৎ করে শুটিং বন্ধ করে দিতে হল?
কেন বন্ধ হল উড়ানের শুটিং?
জানা গেল আসল কারণ। শোনা যাচ্ছে এই সিরিয়ালের পরিচালনার জন্য সুরিন্দর ফিল্মস জলসার এক অন্যতম আধ্যাত্মিক মেগা রামপ্রসাদ ধারাবাহিকের পরিচালক অমিত সেনগুপ্তকে বেছে নিয়েছিলেন। সেই জন্য তিনি মাঝপথে রামপ্রসাদ ধারাবাহিকটি ছেড়েও দিয়েছিলেন একথা বহুদিন আগেই দর্শকদের জানানো হয়েছে। এরপর এই পরিচালকের পরিচালনায় তিন দিন হয়েছে শুটিং।
আরো পড়ুন: জি বাংলায় আসছে নয়া ধারাবাহিক, নায়কের চরিত্রে থাকছে বড় চমক! কোন জনপ্রিয় নায়ক থাকবেন মুখ্য ভূমিকায় জেনে নিন
কিন্তু এই মুহূর্তে তিন দিন শুটিং চলার পর হঠাৎ করেই প্রোডাকশন হাউজের সাথে অন্তরদ্বন্দ্বে জড়িয়ে পড়েন অমিত সেনগুপ্ত। যার ফলস্বরূপ তাকে বাদ দিয়েছে সুরিন্দর ফিল্মস প্রোডাকশন হাউজ। এখন ফের নতুন কোন পরিচালকের খোঁজ করছে প্রোডাকশন হাউজ। যতদিন না পর্যন্ত এই হাই বাজেটের ধারাবাহিকের জন্য কোনো যোগ্য পরিচালক পাওয়া যাবে ততদিন পর্যন্ত ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে।

