জি বাংলায় আসছে নয়া ধারাবাহিক, নায়কের চরিত্রে থাকছে বড় চমক! কোন জনপ্রিয় নায়ক থাকবেন মুখ্য ভূমিকায় জেনে নিন

বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে চলছে একের পর এক ধারাবাহিকের আগমন। টিআরপি (Trp) পতন হলেই ভ্রূকুটি মিলছে চ্যানেলের তরফ থেকে। পরপর কয়েক সপ্তাহে টানা টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) নিম্নগামী দেখলেই ঝুপঝাপ বন্ধ হচ্ছে ধারাবাহিকগুলি। সম্প্রতি স্টার জলসায় (Star Jalsha) আগমন হয়েছে একাধিক ধারাবাহিকের।

টলিপাড়ার সূত্র বলছে, কয়েকদিনের মধ্যে বিদায় ঘণ্টা বাজবে জি বাংলার (Zee Bangla) একাধিক ধারাবাহিকের। বন্ধ হতে চলা ধারাবাহিকগুলির স্লট ভরাতে আসছে নতুন ধারাবাহিক। বাংলা টকিজের প্রযোজনায় জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক।

জি বাংলার আসন্ন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি’তে নায়কের ভূমিকায় দেখা মিলবে কোন জনপ্রিয় নায়কের?

জি বাংলায় আসছে বাংলা টকিজে নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’। ধারাবাহিকে নায়িকার ভূমিকায় থাকবেন মোহনা মাইতি। তবে নায়ক কে হবে এই নিয়ে চলছিল জোড় তরজা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এই প্রথম প্রকাশ্যে হবু নায়কের নাম।

স্টুডিও পাড়া সূত্রে খবর, অনেক ঝুটঝামেলা মিটিয়ে বুধবার সকালে আসন্ন ধারাবাহিকের নায়ক হিসেবে সই সাবুদ মিটিয়েছেন অভিনেতা সায়ন বোস। এদিন আইনি কার্যকলাপ মিটিয়ে প্রোমোর শুটিং-এও অংশ নেন নায়ক। কেন এই ঝুটঝামেলা? শোনা গিয়েছিল সপ্তাহ খানেক আগেই নির্মাতারা মোহনাকে নিয়ে শুট করেছিলেন তাঁর অংশটুকু। অভ্যন্তরীণ সমস্যার কারণে সায়নের শুট বন্ধ হয়ে যায়। কিন্তু এদিন সকালে চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কোমর বেঁধে প্রোমোর শ্যুটে নেমেছেন নায়ক।

আরো পড়ুন: টানা চোদ্দ ঘণ্টা শ্যুটিং করে পড়াশোনা, মাধ্যমিকে কত নম্বর পেল ‘রামপ্রসাদ পত্নী’?

সম্ভবত দিন দুয়েকের মধ্যে জি বাংলার পর্দায় অন এয়ার হবে বাংলা টকিজ প্রযোজিত নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং। যদিও আজকের শ্যুটিংয়ে এই হিরো। শ্যুট হচ্ছে মোহনার বাপের বাড়ির অংশের। সকাল আটটায় ছিল কল টাইম। জোড় কদমে চলছে শ্যুটের প্রস্তুতি।

Back to top button