ভালোবেসে বিয়ে, স্বামীর পরকীয়া, বিচ্ছেদ! বর্তমানে নিঃসঙ্গতায় কীভাবে দিন কাটছে টলি অভিনেত্রীর?

টলিপাড়ায় (Tollywood) তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। চলচ্চিত্র থেকে ধারাবাহিক, বর্তমানে সবেতেই কাজ করে যাচ্ছেন তিনি। তবে অভিনয়ের জীবনটা শুরু হয়েছিল যাত্রার হাতে ধরে। আর সেই যাত্রা এখনও রয়েছে অব্যাহত। যাত্রার মঞ্চ থেকেই তা গড়িয়েছে ছোটপর্দায় বড়পর্দায়। তবে কর্মজীবনে সফল এই নায়িকার ব্যক্তিগত জীবন একেবারে সুখের হয়নি।
ছোটবেলা থেকেই যাত্রা অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। যাত্রাভিনেত্রী কাকলী চৌধুরী ছিলেন তার আদর্শ। তারই পথ অনুসরণ করে ছোটবেলা থেকেই যাত্রাপালায় অভিনয় শুরু করেন তিনি। যাত্রাপালায় অভিনয়ের সুবাদেই তিনি সুযোগ পেয়ে যান চলচ্চিত্রে কাজের সুযোগ। তার প্রথম সিনেমা ছিল ভবেশ কুন্ডু পরিচালিত বৌরাণী। ছবিটি মুক্তি পায় ১৯৯১ সালে। নায়ক ছিলেন ভাস্কর ব্যানার্জী। পর্দায় ভাস্কর-অনুশ্রীর জুটি দারুণ সফলতা পেয়েছিল।

‘বৌরাণী’ ছবির পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর একের পর এক সিনেমায় কাজ করেছেন তিনি। ‘রূপবান কন্যা’, ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘স্বামীর আদেশ’, ‘প্রাণের চায়ে প্রিয়’, ‘বকুল প্রিয়া’, ‘আমোদিনী’, ‘অবুঝ মন’ প্রভৃতি তার মধ্যে উল্লেখযোগ্য। কথা হচ্ছে টলিপাড়ার জনপ্রিয় নায়িকা অনুশ্রী দাসের।
কাকে বিয়ে করেছিলেন অনুশ্রী দাস?
অভিনয় জগতে এসেই তিনি প্রেমে পড়েছিলেন সুদর্শন খল অভিনেতা ভরত কলের। সেইসময় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল টলিপাড়ায়। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর অভিনয় জীবনের মধ্যগগনে থাকাকালীনই অভিনেতাকে বিয়ে করে নেন অনুশ্রী দাস। কিন্তু তাদের বৈবাহিক জীবন সুখের হয়নি। বিয়ের পরই শুরু হয় সাংসারিক অশান্তি।

কেন বৈবাহিক জীবনে সমস্যার মুখে পড়েছিলেন অনুশ্রী দাস?
শোনা যায় অনুশ্রীর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই একাধিক নায়িকাদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েছিলেন ভরত কল। স্বামীর পরকীয়া মেনে নিতে পারেনি অনুশ্রী। তাছাড়াও শোনা যাচ্ছে অভিনেত্রীর সাফল্য নাকে মেনে নিতে পারেননি স্বামী ভরত কল। অভিনেত্রীর জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন তিনি। স্ত্রীর অভিনয়ে আপত্তিও ছিল তার। শত চেষ্টা করেও যখন তাদের দাম্পত্য জীবন সুখের হল না। তখন বিবাহ বিচ্ছেদের পরই বেছে নেন দুজনে। শোনা যায় বিচ্ছেদের পর নাকে মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। অবসাদে ভুক্তে থাকেন তিনি। অভিনয়ের দিক থেকেও মন উঠে যায়। যার দরুণ একের পর এক ছবি হাত ছাড়া হতে থাকে। তবে অনেকটা সময় নিয়ে নিজেকে সামলে আবারও পর্দায় ফেরেন তিনি।
আরও পড়ুন: মেয়েদের উপর অ’ত্যাচার! এবার প্রশাসনের ওপর বিস্ফোরক মমতা শঙ্কর!
জানা যায় অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের পরই নাকে জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ভরত কল। বেশ কয়েকবছর সম্পর্কে থাকার পর তারা বিয়ের করেন। কিন্তু স্বামী ভরত কল দ্বিতীয় বিয়ে করলেও অনুশ্রী আর বিয়ে করেননি। একাকিত্বকেই আপন করে নিয়েছেন তিনি। বর্তমানে অনুশ্রী দাস ছোটপর্দার অতি পরিচিত মুখ। মোহর, মেয়েবেলা, শ্রীময়ী, খড়কুটো, এক্কা দোক্কা একের পর এক ধারাবাহিকে কাজ করে চলেছেন তিনি। খড়কুটো ধারাবাহিকে অভিনেতা ভরত কলের বর্তমান স্ত্রী জয়শ্রীর সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন ব্যক্তিগত জীবনে ওঠা পড়া থাকলেও কাজের জায়গায় সবটা সরিয়ে রেখেই কাজ করতে হবে। বর্তমানে সান বাংলার দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে কাজ করেছেন অনুশ্রী দাস।

