হতে চললো তিন বছর! হাজারো উত্থান পতন পেরিয়ে ধরে রেখেছে সেরার শিরোপা! টিআরপি তালিকায় এখনো প্রথম তিনে রাজ করছে জগদ্ধাত্রী!
জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে একটি হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমান সময়ে খুব কম এমন ধারাবাহিক বাংলা টেলিভিশনে চ্যানেলে রয়েছে যেগুলো দু বছরের বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায়। তার মধ্যে অন্যতম হলো জগদ্ধাত্রী দীর্ঘ ২ বছর ১০ মাস ধরে এই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ২০২২ সালের ২৯শে আগস্ট এই ধারাবাহিক শুরু হয়েছিল জি বাংলার পর্দায়। তারপর থেকে ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে।
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জি এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। দুজনেই ধারাবাহিক জগতে নিতান্তই নতুন মুখ। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছিল অঙ্কিতা-সৌম্যদীপ। তবে প্রথমেই দর্শক এই জুটিকে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছে তা সত্যি অবাক করে সবাইকে। অন্যান্য ধারাবাহিকের থেকে এই ধারাবাহিক কিন্তু একেবারে আলাদা। প্রতিবার মাইলস্টোন তৈরি করেছে ধারাবাহিকটি। যেখানে অন্য ধারাবাহিকগুলি এক বছর পেরিয়ে গেলেই টিআরপি রেটিং কমতে শুরু করে দেয়, গল্প একঘেয়ে হয়ে যায় সেখানে এই ধারাবাহিক কিন্তু প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত টিআরপি তালিকায় সবসময় এক থেকে তিনের মধ্যে নিজেদের জায়গা দখল করে রেখেছে। একাধিকবার টিআরপি টপার হয়েছে। তাছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় স্থানের বাইরে কখনো জগদ্ধাত্রী বেরোয়নি।
ধারাবাহিকের গল্প দর্শকদের এতটাই আকর্ষণীয় করে তোলে যে ধারাবাহিকের একটি এপিসোডও দর্শক মিস করেন না। প্রতিদিনে ধারাবাহিকে থাকে নতুন নতুন চমক। আর অন্যান্য ধারাবাহিকের চেয়ে এই ধারাবাহিককে একেবারে অন্যরকম ভাবে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। দর্শকরা বেশ পছন্দ করেছে এই ধারাবাহিক। তাইতো, দু বছরেরও বেশি সময় পেরিয়ে যাবার পরে টিআরপি তালিকায় নিজের জায়গা এক চুলও ছাড়েনি জগদ্ধাত্রী।
অন্যান্য ধারাবাহিকের মত এই ধারাবাহিকে নায়ক নায়িকার চার-পাঁচটা প্রেমিক প্রেমিকা নেই। অবৈধ বৈবাহিক সম্পর্ক নেই। শুধুমাত্র অ্যাকশ, থ্রিল এবং অসাধারণ গল্প ফুটিয়ে তোলা হয়েছে।ধারাবাহিকটি ব্লুজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে নিয়ে নিয়ে আসা হয়েছে জি বাংলার পর্দায়। আর আমরা প্রত্যেকেই জানি ব্লুজ প্রোডাকশন হাউজ হলো পরিচালক স্নেহাশিস গাঙ্গুলীর নিজস্ব প্রোডাকশন হাউস। আজ পর্যন্ত এই প্রোডাকশন হাউসের পক্ষ থেকে যে কটি ধারাবাহিক টিভির পর্দায় এসেছে সেই সব কটি নিজেদের জায়গা দর্শকের মনে করে নিয়েছে। আর জগদ্ধাত্রী তার অন্যতম সেরা উদাহরণ।
আরও পড়ুনঃ ‘নাটক করে সমাজ পাল্টানোর মূর্খ বাসনা আমাকে বিপদে ফেলেছে!’ সাক্ষাৎকারে জমে থাকা রাগ উগরে দিলেন অরুণ ব্যানার্জি?
শুধুমাত্র যে ধারাবাহিকের গল্প সুন্দর তা নয় ধারাবাহিকের প্রতিটা অভিনেতা অভিনেত্রীর অভিনয় এতটাই সুন্দর যে দর্শক খুব আপন করে নিয়েছে প্রতিটা চরিত্রকে। প্রতিটা চরিত্রই ভীষণ গুরুত্বপূর্ণ। চলতি বছর আগস্ট মাসের ২৯ তারিখ ধারাবাহিকটি তিন বছর পূর্ণ করবে, টিভির পর্দায়। ইতিমধ্যে হাজার পর্ব সেলিব্রেশন এর জমজমাট ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। নাচ, গান, হইহুল্লোড়, খাওয়া দাওয়ার মাধ্যমে ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলীরা এই দিনটাকে সেলিব্রেট করেছে। এভাবেই আরো সামনের দিকে এগিয়ে যাক সকলের প্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী।

