ছেলে ব্রহ্মচারী এদিকে বাবা কলির কেষ্ট! নায়ক নায়িকা নয়, এখন শ্বশুরের পরকীয়াতেই মজেছে জি বাংলা!

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment world) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি। কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে।

আর এই মুহূর্তে জি বাংলার দুটি জনপ্রিয় ধারাবাহিক হলো মিত্তির বাড়ি এবং আনন্দী। দুটি ধারাবাহিকই শুরুর সময় থেকে দর্শকদের ধীরে ধীরে মন জয় করছে। মিত্তির বাড়ি ধারাবাহিকের হাত ধরে আবারও টেলিভিশনের ছোট পর্দায় ফিরেছেন সকলের প্রিয় আদৃত রায়। তার বিপরীতে এই ধারাবাহিকে রয়েছে অভিনেত্রী পারিজাত চৌধুরী। অন্যদিকে আনন্দী ধারাবাহিকে ফিরেছে দর্শকদের সেই পুরনো প্রিয় ঋত্বিক অন্বেষার জুটি।

এবারে এই দুটি ধারাবাহিকে যারা নিত্য দর্শক তারা দুই ধারাবাহিকের মধ্যেই একটা অসম্ভব মিল খুঁজে পেয়েছে। আনন্দী ধারাবাহিকে প্রথম থেকেই দর্শকেরা দেখেছিলেন আনন্দীর শ্বশুর অর্থাৎ আদিদেবের বাবার পরকীয়ার গল্প। বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর প্রতি তার কোন মন নেই। বিয়ের শুরু থেকেই তার জীবনের নন্দিনী নামের এক দ্বিতীয় নারী রয়েছে।

অন্যদিকে সম্প্রতি মিত্তির বাড়ি ধারাবাহিককে দেখানো হচ্ছে নায়িকার শ্বশুরের পরকীয়ার গল্প। আর ধ্রুবর বাবার এই পরকীয়ার ঘটনা প্রথমেই চোখে পড়েছে জোনাকির। আর এই নিয়ে দর্শকমহলে শুরু হয়ে গেছে ট্রোল, সমালোচনা। দর্শকেরা দুই ধারাবাহিকের কাণ্ড দেখে রীতিমতো হাসাহাসি করছে।

আরও পড়ুনঃ চামড়া ভেদ করে ঢুকে গেছে পাথর! মাংসের সঙ্গে মিশে গেছে পাথরকুচি! হয়েছে অস্ত্রোপচার! গুরুতর অবস্থায় অভিনেত্রী অদ্রিজা রায়!

সোশ্যাল মিডিয়া বিভিন্ন ফ্যান পেজের তরফ থেকে এই দুই ধারাবাহিকের সমালোচনা শুরু হয়ে গিয়েছে। ধারাবাহিকে নায়ক নায়িকার পরকীয়া দেখানো হয় সেটা খুবই স্বাভাবিক। কিন্তু শ্বশুরের পরকীয়া দেখানোর গল্প সেটা খুবই অবাক করেছে দর্শকদের। এদিকে ধারাবাহিকের নায়কদের মনে নায়িকাদের জন্য কোন জায়গায় নেই। নিজের স্ত্রীর প্রতি বিন্দুমাত্র কোন আবেগ অনুভূতি নেই তাদের। এই নিয়ে দর্শকদের মধ্যে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।

Back to top button