আনন্দী ধারাবাহিকের নতুন চমক! ধারাবাহিকে এবার নতুন নায়িকা! গল্প হবে আরো জমজমাট!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকে আমরা নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখতে পাই অভিনেত্রী অন্বেষা হাজরাকে। বিপরীতে নায়ক চরিত্রে রয়েছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী। তবে এবারে ধারাবাহিকে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। ধারাবাহিকের দর্শকদের জন্য রয়েছে দারুণ সুখবর। দর্শকরা এই সুখবর শুনলে ভীষণই খুশি হবেন।
এবারে ধারাবাহিকে আনন্দীর পাশাপাশি এন্ট্রি নিতে চলেছে আরও দুজন নায়িকা। গল্পে আসতে চলেছে আরো ধামাকাদার এপিসোড। এই খবর সামনে আসার পর থেকে দর্শকদের মনে প্রশ্ন ভিড় করেছে। কারা সেই দুই নায়িকা? আর কেনই বা দুজন নায়িকাকে একসঙ্গে ধারাবাহিকের গল্প নতুন ভাবে আনা হচ্ছে? তবে কি ধারাবাহিকে আগামী দিনে অন্বেষাকে আর দেখা যাবে না? এই ধরনের নানান প্রশ্ন উঠেছে দর্শকদের মনে।
তবে আপনাদের জানিয়ে রাখি সেই দুজন নায়িকা আর কেউ নয় ধারাবাহিকের দুজন লেখিকা। আমরা এক একটা ধারাবাহিকের এক একটা চরিত্র দেখি লেখক লেখিকার হাত ধরে। তাদের মারফত ফুটিয়ে তোলা হয় চরিত্রগুলি। এবারে সেরকমই আনন্দী ধারাবাহিক জমজমাট করতে আসতে চলেছেন দুই জনপ্রিয় ধারাবাহিকের লেখিকা।
আরও পড়ুনঃ পিছু ছাড়লো না অতীত! রাইয়ের নতুন ঠিকানায় পৌঁছে গেলো অনির্বাণ! মিঠিঝোরা ধারাবাহিকে নতুন মোড়! প্রকাশ্যে নতুন প্রোমো
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আনন্দীর চিত্রনাট্য, সংলাপ ও গল্পে পরিবর্তন। রাখি ম্যামের পাশাপাশি যুক্ত হলেন প্রিয়াঙ্কা শেঠ এবং জ্যোতি হাজরা। এছাড়াও সংলাপের দায়িত্বে আলাদা করে আছেন উপাসনা চৌধুরী। প্রিয়াঙ্কা শেঠ এর আগে মন দিতে চাই এবং লক্ষ্মী কাকিমা সুপারস্টার, অপরাজিতা অপু, কথা, আলতা ফড়িং সহ বহু জনপ্রিয় ধারাবাহিকের চিত্রনাট্যর দায়িত্বে ছিলেন এবং জ্যোতি হাজরা বর্তমানে পরিণীতা, নিম ফুলের মধুর চিত্রনাট্যের দায়িত্বে আছেন। এবার দুজন একসঙ্গে আনন্দীর চিত্রনাট্যের দায়িত্বে যুক্ত হলেন। এছাড়াও রাখি ম্যামের পাশাপাশি গল্প লেখার দায়িত্বে নীলাঞ্জনা ম্যামও জড়িয়ে আছেন। এতগুলো মানুষ মিলে টিম বানিয়ে দায়িত্ব নিয়েছে আনন্দীর।

