পিছু ছাড়লো না অতীত! রাইয়ের নতুন ঠিকানায় পৌঁছে গেলো অনির্বাণ! মিঠিঝোরা ধারাবাহিকে নতুন মোড়! প্রকাশ্যে নতুন প্রোমো

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাইয়ের প্রতি প্রতিহিংসা থেকে নীলাঞ্জনা রাইয়ের মেজ বোন তার ওপরে প্রতিশোধ নিতে চায়। এদিকে রাই অনির্বাণের বিচ্ছেদের পর অনির্বাণ রাইকে উপহার হিসেবে নিজের বাড়ি লিখে দিয়েছে। সেটাই একেবারে মেনে নিতে পারছে না নীলু। সেই কারণে কিভাবে সেই বাড়ি নিজের দখলে করা যায় সেই পরিকল্পনা করতে থাকে সে।

Bengali serial

নিজের এই পরিকল্পনা চরিতার্থ করতে নিলু হাত মেলায় অনির্বাণের প্রাক্তন স্ত্রী কোয়েলের সঙ্গে। দুজন মিলেই রাইকে কিডন্যাপ করায়। সেই কিডন্যাপারদের বলে দেয় জোর করে রাইকে দিয়ে সই করিয়ে নিতে।

কিন্তু রাই তাদের ফাঁদে পা দেয় না। সেখান থেকে পালাতে গিয়ে এক্সিডেন্ট হয় তার। পরিবার, অনির্বাণ সবকিছুর থেকে দূরে থাকার জন্য রাই নিজের স্মৃতি হারিয়ে যাওয়ার অভিনয় করে এবং কয়েক দিনের জন্যই এক অচেনা পরিবারের মাঝে ভিড়ে যায়। যাতে তার কেউ খোঁজ না করে। কিন্তু সেই পরিবারে হঠাৎ ফিরে আসে রাইয়ের আপনজন। সামনে এলো ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও।

আরও পড়ুনঃ ফুলকির এক ঘায়ে কুপোকাত শালিনী! দৃষ্টিহীন হয়েও শালিনীকে উচিত শাস্তি দিলো ফুলকি!

ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে রাই যেই বাড়িতে আশ্রয় নিয়েছে সেই বাড়ির আত্মীয় হয় অনির্বাণ। তাদেরই বাড়ির কোন এক অনুষ্ঠানে অনির্বাণ আমন্ত্রিত ছিল। সেখানে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে অনির্বাণ। সেদিনের রান্না রাই নিজের হাতে করেছে। রাই অনির্বাণকে দেখতে পেলেও অনির্বাণ রাইকে দেখতে পায় না। রাই মনে মনে ভাবতে থাকে এতদিন পর অনির্বাণ তার হাতে রান্না খেয়ে কি চিনতে পারবে? অনির্বাণ কিন্তু ঠিকই রাইয়ের হাতের রান্না খেয়ে চিনতে পারে। এই রান্না কে করেছে তার খোঁজ করে। তবে কি ভাগ্য আবারো নতুন করে অনির্বাণ রাইয়ের সম্পর্ককে সুযোগ দিচ্ছে?

Back to top button