বাবা মায়ের দুঃখে কেঁদে ফেলছে পিকু লাট্টু! বাবার দুঃসময় আধ পেটা খেয়ে থাকতেও রাজি দুই শিশু! এমন দৃশ্যে মুগ্ধ দর্শক!

স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন শুরু হাওয়া ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরশুরাম (Parshuram)। বেশ কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajit Bose) এই ধারাবাহিকের হাত ধরে ইন্দ্রজিৎকে বহু বছর পর আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি। মাঝে ছোটখাট কিছু কাজ করলেও ইন্দ্রজিৎকে প্রথম সকলে চিনেছিলেন জি বাংলার রাশি ধারাবাহিকের মাধ্যমে।

পরশুরাম ধারাবাহিকটি শুরুর দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। চলতি সপ্তাহে তো টিআরপি টপার হয়েছে ধারাবাহিকটি। সকলকে ছাপিয়ে একেবারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে। যেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। তবে ধারাবাহিকের গল্প এবং তৃণা ইন্দ্রজিতের জুটি একটু একটু করে দর্শকদের মন জিতে নিচ্ছে।

ধারাবাহিকের গল্প যতই করছে দর্শকদের মন তত জিতে নিচ্ছে ধারাবাহিকটি। বিশেষ করে ধারাবাহিকের দুটি বাচ্চা দর্শকদের ভীষণই পছন্দের। লাট্টু পিকুর চরিত্রে যেই দুই শিশু শিল্পী অভিনয় করছে তাদেরকে অসংখ্য মানুষ ভালোবাসা জানিয়েছে। কারণ বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকে বাচ্চাদের চরিত্রগুলি এতটাই টক্সিক ভাবে তুলে ধরা হয় যে দর্শক দেখতে বিরক্ত হন।

স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিকে এমন দৃশ্য দেখে দর্শক বিরক্ত হয়েছিলেন একসময়। কিন্তু পরশুরাম ধারাবাহিকে যেভাবে লাট্টু পিকুর চরিত্রটা পজিটিভ ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। সেটা দেখে মুগ্ধ দর্শক। এতটুকু বয়সে তার বাবা-মায়ের কষ্ট হচ্ছে সেটা বুঝে তাদের পাশে থাকছে। বাবার আর্থিক অবস্থা বুঝে মানিয়ে নিচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো দর্শকদের মন জয় করে নিচ্ছে।

আরও পড়ুনঃ ‘মা হারালে মা পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায় না!’ নিজের ডায়লগকেই ভুল প্রমাণিত করলেন চিরঞ্জিত চক্রবর্তী!

দুটি বাচ্চার চরিত্রই এতটা ম্যাচিউর যে দর্শকদের ভীষণই পছন্দ হচ্ছে চরিত্রগুলি। ধারাবাহিককে পিকুর চরিত্রে অভিনয় করছে শিশু শিল্পী আয়ুশ্রী মুখার্জি এবং লাট্টু চরিত্রে অভিনয় করছে শিশু শিল্পী অভিনব বিশ্বাস। এত অল্প বয়সে এত সাবলীল অভিনয় সত্যি প্রশংসনীয়। আর প্রথম ধারাবাহিকেই এত সাফল্য সেটা সবাই পায়না।

Back to top button