‘মা হারালে মা পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায় না!’ নিজের ডায়লগকেই ভুল প্রমাণিত করলেন চিরঞ্জিত চক্রবর্তী!

বাংলা চলচ্চিত্র জগতের এক সময়কার জনপ্রিয় অভিনেতা হলেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। একাধিক বাংলা চলচ্চিত্রে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে ছাপ ফেলেছেন অভিনেতা। ১৯৬০ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন অভিনেতা। তবে অভিনেতা হওয়ার কোনো রকম পরিকল্পনাই ছিল না তার মধ্যে। বরাবরই পড়াশোনা করে তিনি সাংবাদিক অথবা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন।

ক্যারিয়ারের শুরুর দিকে রোমান্টিক ছবিতে অভিনয় করা শুরু করলেও অ্যাকশন ছবিতেই অভিনেতার অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছে বেশিরভাগ সময়তে। প্রথমবার শত্রু ছবির মাধ্যমেই অভিনেতা দর্শকমহলে পরিচয় পান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক পরিচালকের সঙ্গে কাজ করে হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা। শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জি থেকে শুরু করে বড় বড় অভিনেত্রীর বিপরীতে নায়কের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন।

এছাড়াও অভিনেতার জনপ্রিয় ডায়লগ ‘বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না’। দর্শকের মুখে মুখে আজও ঘোরে। যা নিয়ে আরো একবার মজার ছলে সাক্ষাৎকারে রাহুলের সঙ্গে ধরা দিয়েছেন অভিনেতা। এবার অভিনেতার মুখে শোনা গেল উল্টো কথা। যা শুনে হাসতে হাসতে নেটিজেনরাও লুটোপুটি খেয়েছেন।

কিছুদিন আগেই রাহুলের পডকাস্ট শো সহজ কথাতে এসেছিলেন চিরঞ্জিত। সেখানেই নিজের জীবনের একটি গল্প ভাগ করে নিবেন অভিনেতা। অভিনেতা বললেন অভিনেতার এক বন্ধু তার এই বিশেষ বিখ্যাত ডায়লগকে ভুল প্রমাণিত করেছিলেন। তার বন্ধু বলেছিলেন যখন তার এক বন্ধুর মা মারা যায় তখন তিনি খুব কেঁদেছিলেন হাউমাউ করে কাঁদছিলেন। তখন পাড়ার মা কাকিমা জেঠিমা সবাই ছুটে এসে তার বন্ধুকে সান্ত্বনা দিচ্ছিল এবং কথা দিয়েছিল তার মা যা যা করত তার জন্য সবই তারা করবে। সেইমতো অভিনেতার বন্ধুর বাড়িতে সবাই খাবার রান্না করে দিয়ে যেত তাকে যত্ন করত।

আরও পড়ুনঃ ‘পুরো অসুরের মত লাগছে…বহুবলীকে কপি!’- প্রোমো প্রকাশ পেতেই কটাক্ষের মুখে প্রতীক সেনের দাদামণি!

তার কিছু বছর পরেই চিরঞ্জিতের সেই বন্ধুর স্ত্রী করোনাতে মারা যায়। সেই সময়েও হাউমাউ করে কেঁদেছিলেন তিনি। কিন্তু সেই সময় পাড়ার কোনো বউ তাকে সান্ত্বনা দিতে আসেনি। বা একবারের জন্য বলেনি তোমার বউ যা যা করত আমার জন্য আমরাও সেসব করব। আর এটা থেকে তিনি এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে চিরঞ্জিতের যে ডায়লগ ছিল সেটা ভুল। মা হারালে মা পাওয়া যায় কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না। এই ঘটনা শুনে সৃজিত মুখোপাধ্যায়ও ভীষণ হেসেছিলেন।

Back to top button