পারুল রায়ানের প্রেমে কাঁটা হয়ে ফিরল তূর্য? পারুলকে পেতে রায়ানের জীবন নরক করে তুলল সে!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে বাড়িতে প্রায় সবাই জেনে গেছে যে রায়ান পারুলের প্রেমে পড়েছে। ওদিকে রায়ানের দাদা জামাইবাবুরা রায়ানকে এই নিয়ে উৎসাহ দিতে থাকে। আর অন্যদিকে বৌদি রাকা মিলে পারুলের মনের কথা জানতে চায়। পারুল রায়ানকে একদিন সময় দিয়েছে তার কারণ রায়ান কখন কি করে, নিজের মধ্যেই থাকে না। যখন তখন তার মত পাল্টে যেতে পারে। তাই সত্যি রায়ান পারুলকে ভালোবাসে কিনা এটা সেটারই পরীক্ষা।

পারুল রায়ান যে একে অপরের যোগ্য সেটাই এবার আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা তার নাতি নিজেই প্রমাণ করে দিচ্ছে। রায়ান যে পারুলকে প্রেমে পড়ে প্রপোজ করেছে সেটাও জানিয়েছেন ঠাম্মি। এই কথা শুনে নিজের সিদ্ধান্তের উপর একটু গর্ব হয় দাদুর আর তাতেই একটু ঠান্ডা হন তিনি। ওদিকে পরের দিন তো সবাই খুবই উৎসাহী রায়ান পারুলের নতুন সম্পর্ক শুরু কথা ভেবে। রায়ানের বাবা রায়ানকে বোঝাতে থাকে এখন সে শুধু পারুলকে নিয়ে ভাবনা চিন্তা করুক। এদিকে দাদু পারুলকে বলে রায়ান পারুলের কাছে এসে ধরা দেবে এখন রায়ানের সবথেকে বেশি প্রয়োজন পারুলকে। কিন্তু অন্যদিকে এই কথা শুনে একেবারেই নিজের মনকে শান্ত রাখতে পারছেন না রায়ানের মা। তিনি কখনোই চান না পারুল আর রায়ান একক হোক। তাই জন্য ঠাকুরের কাছে তিনি মানব করেছেন যতক্ষণ না রায়ান পারুলকে ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ তিনি জলস্পর্শ পর্যন্ত করবেন না। এবারে দেখার অপেক্ষা রায়ানের মত পাল্টে যায় নাকি পারুলের প্রতি তার ভালোবাসা একই থাকে।
এদিকে পারুল রায়ানের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে তূর্য। তূর্য তো পারুলকে পাগলের মত ভালবাসে, প্রথম থেকেই আমরা দেখেছি পারুলের জন্য তূর্য কি কি করেছে। পারুলকে পাওয়ার জন্য রায়ানের ক্ষতি করতে পছন্দ ছাড়েনি। পারুলকে নিজের ভালোবাসার কথা জানিয়েছে সকলের সামনে এসে। কিন্তু পারুল যখন তূর্যকে অপমান করে তাড়িয়ে দেয় আর যখন জানতে পারে রায়ানের স্ত্রী পারুল তখন পারুলকে কিডন্যাপ করে নেয়।
আরও পড়ুনঃ জীবনযুদ্ধে জিতে ফিরে এলো জগদ্ধাত্রী! ঠাকুমাকে মায়ের পরিচারিকা বানালো দুর্গা! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব
এদিকে এখন রায়ানও পারুলের প্রেমে পড়েছে। নিজের মনের কথা জানিয়েছে সেটা জানতে পেরে তূর্য তো আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। আবারও শুরু হয়ে গেছে তার পাগলামি। পারুলকে পাওয়ার জন্য নতুন করে রায়ানের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। এবারে তার প্ল্যান অনেক বড়। রায়ানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সে। যদিও এসব এখনো কিছুই দেখানো হয়নি তবুও যদি এরকম এপিসোড আগামী দিনে দেখানো হয় তবে কেমন লাগবে আপনাদের?

