জীবনযুদ্ধে জিতে ফিরে এলো জগদ্ধাত্রী! ঠাকুমাকে মায়ের পরিচারিকা বানালো দুর্গা! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে মেহেন্দি আর উৎসব মিলে জগদ্ধাত্রীর ক্ষতি করার জন্য অন্য একজনকে ডাক্তার রেড্ডি সাজিয়ে অপারেশন কেবিনে পাঠায়। যখন সবাই জগদ্ধাত্রীর জন্য চিন্তা করতে ব্যস্ত তখন হঠাৎই কৌশিকীর ফোন একটা ফোন আসে। আর ফোন পেয়েই কৌশিকীর পায়ের তলার মাটি সরে যায়। অপারেশন থিয়েটারে যে ডাক্তার রেড্ডি আছে এই নকল। এই কথা জানার পর সকলেই ছুটে যায় অপারেশন থিয়েটারে। দুর্গা, স্বয়ম্ভু ভিতরে ঢুকে মারতে মারতে নিয়ে আসে দুটি লোককে। ওইদিকে চাঁদু মেহেন্দিকে খবর দিয়ে দেয় যে আসল সত্যি ফাঁস হয়ে গেছে। এরপর দুর্গা যখন জানতে পারে এসবের পিছনে ফুলটুসি আর খুড়ো আছে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুর্গা।

এরপর অপারেশন থিয়েটারে শুরু হয় জগদ্ধাত্রীর অপারেশন। সবাই বাইরে জগদ্ধাত্রীর জন্য প্রার্থনা করতে থাকে। একেই শ্রীমতি ম্যাডাম একার হাতে এই অপারেশন করছেন কারণ ডঃ রেড্ডি তখন এসে পৌঁছায়নি। তাই জন্য দুর্গা আরো চিন্তা করছে নিজের মাকে নিয়ে। আর অন্যদিকে উৎসবের কাছে পৌঁছল মেহেন্দি। মেহেন্দিকে দেখে অবাক হয়ে যায় উৎসব। ভাবতেই পারেনি সে এখানে আসবে। বারবার মেহেন্দিকে ফিরে যেতে বলে। কিন্তু মেহেন্দি বলে তার কাছে ফিরে যাবার কোন রাস্তা নেই। কারণ দিব্যা সেনের প্ল্যান ফেইল হয়ে গিয়েছে। নকল ডাক্তার রেড্ডিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিয়েছিল মেহেন্দি কিন্তু শেষ মুহূর্তে কৌশিকীর কাছে একটা ফোন আসে আর সেটাতেই সমস্ত প্ল্যান শেষ হয়ে যায়।

সঠিক সময়ে আসল ডাক্তার রেড্ডি ফোন করে কৌশিকীকে জানাই সে এখনো এসে পৌঁছয়নি। আর তাতেই সবাই বুঝতে পেরে যায়। তাই জন্য বাধ্য হয়ে মেহেন্দিকে পালিয়ে আসতে হয়েছে। তারপরেই মেহেন্দি শাশুড়িকে ফোন করে জগদ্ধাত্রী অপারেশনের খোঁজখবর নেয়। বৈদেহি জানায় জগদ্ধাত্রীর অপারেশন শ্রীমতি ম্যাডাম করছেন। এদিকে উৎসবের সাথে বৈদেহিকে কথা বলতে শুনে নেয় রাজনাথ। রাজনাথ বৈদেহির থেকে ফোন নিয়ে উৎসবকে বারবার বলে ফিরে এসে সারেন্ডার করতে ক্ষমা চাইতে। তাহলে স্বয়ম্ভুকে বলে তিনি উৎসবের শাস্তি কম করবে। কিন্তু উৎসব জানিয়ে দেয় সে ফিরবে না।

আরও পড়ুনঃ অনির্বাণ সিমরানের ঘ’নিষ্ঠতায় বিরক্ত রাই! নিজের সন্তানকে এবার একাই মানুষ করবে সে! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

এদিকে জগদ্ধাত্রী বৈদেহিকে বলে যদি তার মা সুস্থ হয়ে যায় আবার নিজের পায়ে দাঁড়ায় তাহলে সে সমস্ত সম্পত্তি অধিকার ছেড়ে দেবে। উৎসব আর মেহেন্দির হাতে তুলে দেবে। কিন্তু যদি জগদ্ধাত্রী সুস্থ না হয় তাহলে মেহেন্দি আর উৎসবকে কবরের নিচ থেকে হলেও খুঁজে বের করে সরাসরি গুলি করে এনকাউন্টার করে দেবে। সাথে জগদ্ধাত্রী তার ঠাকুমাকে এটাও জানিয়ে দেয় যে জগদ্ধাত্রী যদি সুস্থ হয়ে ফেরে তাহলে জগদ্ধাত্রীকে পরিচর্যা করবেন তিনি। বৈদেহিকে মায়ের সেবিকা বানিয়ে রাখবে দুর্গা।

Back to top button