তূর্যর মুখোমুখি পারুল! বসু পরিবারকে বিপদে ফেলতে গিয়ে নিজেই বড় ফাঁদে পড়লো তূর্য! জমজমাট আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে সোনার দোকানে এক গ্রাহক কাকুকে যা নয় তাই বলে অপমান করতে শুরু করে। আর পারুল কথা দেয় যে মিডিয়া কাকুর নামে বদনাম ছড়িয়েছে তাদের দিয়েই কাকুর মান সম্মান ফিরিয়ে আনবে পারুল।কিন্তু ওই নিউজ চ্যানেল কিছুতেই রাজি হতে চায় না। তাই পারুল রায়ান মিলে ঠিক করে ওই নিউজ অফিসে যাবে।

Bengali serial

পরের দিন ওই নিউজ অফিসে যায় পারুল রায়ান। অনেক করে এডিটরের সঙ্গে দেখা করতে চায় কিন্তু এডিটর পারুল এবং রায়ানের নাম শুনে তাদের ফিরিয়ে দেয়। কিন্তু সেখান থেকে নিজের কাজ হাসিল না করে যাবে না পারুল। তাই রাইয়ানকে নিয়ে জোর করে ঢুকে পড়ে ওই এডিটরের ঘরে। প্রথমে ভালোমতো বোঝায় কিন্তু এডিটর কিছুতেই রাজি হয় না। এরপর পারুল বলে তাদের চ্যানেলের নামে পারুল কেস করবে তাদের চ্যানেলের সামনে ধর্নায় বসবে। সবাইকে জানাবে তারা ভুল খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু তাতেও কাজ হয় না। সিকিউরিটি ডেকে পারুল এবং রায়ানকে বের করে দেওয়ার হুমকি দেয়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় পারুল রায়ানের দুই পরিচিত। যার সাথে রাকার বিয়ে ঠিক হয়েছিল সেই ব্যক্তি এবং যার সাথে পারুল রায়ান ডিল ক্র্যাক করেছিল সেই ব্যক্তি। তারা আসলে ওই এডিটরের বন্ধু। পারুল রায়ান যে ভালো সেটা বোঝায়। তারপর তাদের কথা মেনে এডিটর আসল সত্যিটা সামনে আনার ব্যবস্থা করে।

এরপর পরদিন পারুল, রায়ান, মনোজিৎ আর দাদুকে নিয়ে একটা টক শো করে ওই নিউজ চ্যানেল। সেই টক শোয়ের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয় মনোজিৎ বাবু নির্দোষ। তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। তাই পুলিশ তাকে এই অপরাধবোধ থেকে মুক্তি দিয়েছে। আর অন্যদিকে পুলিশ তুর্যর ফোন ট্র্যাক করার জন্য একজন বিশেষ সাইবার ডিপার্টমেন্টের লোক নিয়ে এসেছে।

আরও পড়ুনঃ নিজেকে বাঁচাতে নতুন পুলিশ অফিসারকে প্রাণে মেরে ফেলার নতুন ছক রানীমার! রাণীমার কারসাজি কি ধরতে পারবে ফুলকি

এদিকে পারুল ওই হ্যাকারকে ধরার জন্য পুলিশ এবং এক্সপার্টের সাহায্য নেয়। আর ঠিক তখনই পারুলকে ফোন করে তূর্য। আবারো পারুল তূর্যকে বিশ্বাস করে তাকে সবটা বলে দেয়। জানিয়ে দেয় পুলিশ এক্সপার্ট এর মাধ্যমে তূর্যর ফোন ট্র্যাক করছে। অপরাধীকে ধরার জন্য। কারণ পারুল তো জানে না এই ঘটনার পেছনে মূল মাথা হল তূর্য। পারুলের কাছে সবটা শুনে আগে থেকে সাবধান হয়ে গিয়ে তূর্য ডিভাইস নষ্ট করে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সেই এক্সপার্ট তুর্যর লোকেশন ট্র্যাক করে নেয়। তারপর পুলিশ ফোর্স সহ পারুল এবং রায়ান বেরিয়ে যায় অপরাধীকে ধরার জন্য এবার দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Back to top button