‘দর্শকদের মন ভেঙে দিল রায়ান! নায়ক থেকে এবার খলনায়কে রূপান্তর? কোন দিকে মোড় নিচ্ছে ধারাবাহিকের গল্প?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতার (Parineeta) আজকের পর্ব ঝড় তুলেছে দর্শকের মনে। এতদিন রায়ান চরিত্রটিকে দর্শকরা একজন সাপোর্টিভ, সেন্সিটিভ ও আবেগপ্রবণ মানুষের প্রতীক হিসেবে দেখেছে। কিন্তু আজকের এক সংলাপেই দর্শকদের মনের মধ্যে সেই গড়ে ওঠা বিশ্বাসে ফাটল ধরলো। সিরিয়ালের এই অপ্রত্যাশিত মোড় যেন রায়ানকে নতুন আলোয় উপস্থাপন করল। রায়ানের একেবারে অন্য একটা দিক ফুটে উঠলো।
ক্যাফের দৃশ্যে রায়ানের মুখ থেকে বেরিয়ে আসা সেই লাইন – “তুই আমার মুড ভালো করার জন্য আমাকে এখানে নিয়ে এসেছিস, ভালো কথা। আমার খেয়াল রাখছিস, আমিও তোর খেয়াল রাখছি। কিন্তু এটা শুধু কম্পিটিশনের জন্য।” এই একটি বাক্য মুহূর্তেই বদলে দিলো রায়ান ও পারুলের সম্পর্কের গতিপথ। এতদিন যত যত্ন, যত বোঝাপড়া, যত পাশে থাকা সবই কেবল প্রতিযোগিতার জন্য?
রায়ানের এই পরিবর্তন শুধু পারুলকেই নয়, দর্শকদের মনেও ধাক্কা দিয়েছে। যে রায়ান এতদিন ভালোবাসার প্রতীক ছিল, আজ তাকে মনে হচ্ছে একজন ইগো-প্রবণ, ঈর্ষায় অন্ধ হয়ে যাওয়া মানুষ। রায়ানের অন্তর্দ্বন্দ্ব তুলে ধরতে গিয়ে তাকে নায়ক থেকে খলনায়কের রূপান্তর করেছেন লেখক।
আরও পড়ুনঃ সায়কের পোশাক নকল করলেন দেব? এ কেমন কাকতালীয় মিল! হইচই নেটদুনিয়ায়! কী বললেন অভিনেতা?
দর্শকদের প্রতিক্রিয়াও তাই তীব্র। অনেকে বলছেন- “এই রায়ান আমাদের চেনা রায়ান নয়।” অনেকেই মনে করছেন, রায়ান ধীরে ধীরে তার মায়ের মতো হয়ে উঠছে, যেখানে ভালোবাসার জায়গা দখল করছে হিংসা, অহংকার আর প্রতিযোগিতা। চরিত্রের এই বিপরীতমুখী বাঁক দর্শকদের মনে তৈরি করেছে দ্বিধা, রাগ এবং হতাশার মিশেল।

