সায়কের পোশাক নকল করলেন দেব? এ কেমন কাকতালীয় মিল! হইচই নেটদুনিয়ায়! কী বললেন অভিনেতা?

টেলিভিশনের চেনামুখ সায়ক চক্রবর্তী যতটা অভিনয়ে দক্ষ, ততটাই সক্রিয় নিজের অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকতে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভ্লগ, কাজের আপডেট, ব্যক্তিগত জীবনের ছোট–বড় সব মুহূর্ত শেয়ার করেন তিনি। তাই তাঁকে ঘিরে আলোচনা লেগেই থাকে। তবে এ বার যে কারণে সায়কের নাম চর্চায় উঠে এসেছে, তা বেশ মজার—তিনি নাকি দেবের ফ্যাশন ট্রেন্ড-সেটার!

ঘটনার সূত্রপাত একটি ছবিকে কেন্দ্র করে। শুক্রবার সায়ক নিজের এবং দেবের পাশাপাশি দু’টি ছবি শেয়ার করেন সমাজমাধ্যমে। সেখানে দেখা যায়—একই ডিজাইনের পোশাক পরে রয়েছেন দুই নায়ক! সায়কের পোশাকটি ছিল উজ্জ্বল হলুদ রঙের, আর দেবেরটি সাদা। দু’জনের পরনেই সেই নজরকাড়া বিশেষ প্যাটার্ন। পাশাপাশি তাঁদের হাসিমাখা মুখ, আর ডান হাতে ঘড়ি—মেলার জায়গাও কম নয়। তাই দেখামাত্রই নেটিজেনদের চোখে পড়ে যায় এই ‘টুইনিং’ মুহূর্ত।

এখানেই রসিকতার ছোঁয়া। ক্যাপশনে সায়ক লেখেন, “আমি কিন্তু আগে বানিয়েছি বাপু”, সঙ্গে লাজুক হাসির ইমোজি। যদিও তিনি একবারও বলেননি যে দেব তাঁকে নকল করেছেন। বরং স্পষ্ট জানিয়েছেন—এ সবই নিছক কাকতালীয় মিল। একই ডিজাইনের পোশাক, একই সময়ে জনসমক্ষে আসা—দর্শকদের কাছে তা যেন মজার চমক। আর সায়ক নিজেই হাসিঠাট্টা করে সেই মিলকে আরও আকর্ষণীয় করে তুলেছেন।

পোস্টটি ঘিরে কোনও নেতিবাচক প্রতিক্রিয়া নয়, বরং ভালোবাসার বন্যা বয়ে যায় কমেন্ট বক্সে। অনুরাগীরা লেখেন—“মুখের হাসিটা দারুণ!”, “দেবদাকে ভালো লাগে, কিন্তু তোমাকে আরও বেশি!”, “দু’জনকেই দারুণ লাগছে পোশাকে।” নেটদুনিয়ায় ভরে ওঠে প্রশংসায়। সায়কের এই সরল, মজার উপস্থাপন তাকেই আরও আপন করে তুলেছে দর্শকের কাছে।

আরও পড়ুনঃ ‘ও আবার আমার সঙ্গে এরকম করল…আর সহ্য করা যাচ্ছে না’- স্বামীর অত্যাচার নাকি শ্বশুরবাড়ির নির্যাতন? কি সহ্য করতে না পেরে ঋতাভরীর বাড়ির ছুটলেন সোহিনী?

অভিনয়ের ক্ষেত্রে সায়ককে সম্প্রতি দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবাণী’-তে রাজা রাজবল্লভের চরিত্রে। এর আগে তিনি যুক্ত ছিলেন ‘তুই আমার হিরো’ ও ‘চিরসখা’—র মতো প্রজেক্টে। কিছুদিন ছোট পর্দায় বিরতি থাকলেও আবার নিজের ছন্দে ফিরেছেন তিনি। তবে এ বার তাঁর আলোচনায় আসার কারণ অভিনয় নয়—এক টুকরো পোশাক ও তার কাকতালীয় মিলই করে দিল ভাইরাল!

Back to top button