প্রথমবার জগদ্ধাত্রীকে পিছিয়ে ফেলল কথা! গীতা কথা মিলে টিআরপি তো জয়জয়কার স্টার জলসার, কোথায় গেল পর্না, ফুলকি?

বর্তমানে বাংলা টেলিভিশনের ( Bengali Television) প্রতিটি ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করে টিআরপি তালিকা (TRP List) ওপর। আর সেই টিআরপি তালিকায় কোন ধারাবাহিক যদি ভালো ফলাফল না করতে পারে তাহলে সেই ধারাবাহিককে কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেয়। সম্প্রতিক সময়ে প্রত্যেকটি ধারাবাহিকের একে অপরের সাথে টক্কর দারুন ভাবে বোঝা যায় টিআরপি তালিকায়।
আরো পড়ুন:নিজেকে নির্দোষ প্রমাণ করে ইস্তফা দিল রাই, তাকে ফিরিয়ে আনতে তাদের বাড়িতে হাজির হলো অনির্বাণ!
এই সপ্তাহে টিআরপি তালিকায় রয়েছে ধামাকা পরিবর্তন। শুরুর প্রথম থেকেই জগদ্ধাত্রী জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক স্লট লিড করার সাথে সাথে বহুবার বেঙ্গল টপার হয়েছে, সেই ধারাবাহিককে কয়েক মাসের শুরু হওয়া ধারাবাহিক কথা পিছিয়ে ফেলল আজকের টিআরপিতে। আবার একবার বেশ কয়েকটি ধারাবাহিক স্টার জলসার জি বাংলাকে পিছিয়ে ফেলেছে।
দীর্ঘ কয়েক মাস ধরে দেখা যাচ্ছিল জি বাংলার ধারাবাহিকগুলিরই রাত চলছে টিআরপি তালিকায় কিন্তু সেই হিসেবে উল্টে দিয়ে কথা এবং গীতা এলএলবি দারুন ভাবে এগিয়ে এসেছে টিআরপি তালিকা প্রথমে। জি বাংলার নিম ফুলের মধু এবং ফুলকি টিআরপি টপার হলেও অন্যান্য ধারাবাহিককে পিছিয়ে ফেলে কথা এবং গীতা উঠে এসেছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে।
সকলকে অবাক করে চতুর্থ স্থানে পৌঁছে গেছে জগদ্ধাত্রী এবং পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। আজকের টিআরপি তালিকা দেখলে স্টার জলসার অনুরাগীরা খুশি হলেও জি বাংলার অনুরাগীদের মন খারাপ হবে বেজায়। তাদের প্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী এই প্রথমবার কোন ধারাবাহিকের কাছে স্লট হারালো।
1st •• নিম ফুলের মধু, ফুলকি ৬.৬
2nd •• গীতা LLB ৬.৪
3rd •• কথা ৬.৩
4th •• জগদ্ধাত্রী ৬.০
5th •• কোন গোপনে ৫.৮
•• Trending
রোশনাই ৪.৪
হরগৌরী ৩.৮
মিঠিঝোরা ৩.৭

