সবার সামনে ঝিলিককে কোলে তুলে নিল গৌরব! গন্ডগোল পাকালো ঠোঁটের নিচের তিল

মাত্র কয়েক সপ্তাহ হয়েছে স্টার জলসায় (Star jalsha) পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘দুই শালিক’ (Dui Shalik)। শুরু থেকেই এই ধারাবাহিকটিকে বেশ পছন্দ করছেন দর্শক মহল। এই ধারাবাহিকে একজন নয় বরং দুইজন নায়ক এবং দুইজন নায়িকাকে দেখতে পাচ্ছেন দর্শকরা। প্রত্যেক নায়ক নায়িকার জুটি বেশ পছন্দ হয়েছে ভক্তদের। দুই জমজ বোনের গল্প নিয়ে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আঁখিকে পিসিমণি যে ওষুধটা খাওয়াতো সেটাই এবার তারা খাইয়েছে ঝিলিককে। ওটা খাওয়ার পর থেকেই আর স্বাভাবিক অবস্থায় নেই সে। প্রচন্ড অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েছে ঝিলিক। মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে সে। যদিও এর কারণ তার কাছে পরিষ্কার নয়। কারণ এই বিষয়ে সে বিশেষ অবগত নয়। অন্যদিকে কলতলায় ঝামেলা করতে গিয়ে আঁখির গলা চিপে ধরে এক মহিলা। সেখান থেকে তাকে রক্ষা করে দেবা।

দুই শালিক আজকের পর্ব ২৪ অক্টোবর (Today Episode 24 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, গৌরবের মাকে চরম অসম্মান করে প্রিয়রঞ্জন বলে, তাকে যদি ঘরে ঢুকতে হয় তাহলে চাবি দিয়ে তালা খুলে ঢুকতে হবে। সে চাবিটা ছুড়ে মাটিতে ফেলে দেবে আর সেখান থেকে নিচু হয়ে সেই চাবিটা তুলে নিয়ে যেতে হবে গৌরবের মাকে। এই বলে প্রিয় রঞ্জন চাবিটা ছুড়ে দেয়। আর সেটাই ধরে ফেলে ঝিলিক আর ঝিলিকের হাত ধরে ফেলে গৌরব। ওষুধের প্রভাবে ঝিলিক ওখানে অজ্ঞান হয়ে যায়। গৌরব তাকে কোলে তুলে ঘরে নিয়ে আসে।
এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। গৌরব বলে এই সব কিছু নাকি ঝিলিকের নাটক। তখন ঝিলিক বলে, যদি নাটক হত তাহলে গৌরব কেন তাকে ওপরে নিয়ে আসতে গেল। এরপর ঝিলিকের হাতে ওষুধ ধরিয়ে দেয় গৌরব। ঠিক তখনই সে লক্ষ্য করে ঝিলিকের ঠোঁটের নিচে তিলটা নেই। আর সেই প্রসঙ্গ উঠতেই বেশ ভয় পেয়ে যায় ঝিলিক। সে বুঝতে পারেনা তিলটা ঠিক কিভাবে মুছে গেল। কিন্তু এই বিষয়টা তাকে গোপন রাখতেই হবে।
আরও পড়ুনঃ বিরাট খবর! ছোট পর্দায় ফিরছে দিতিপ্রিয়া রায়! হয়ে গেল লুক সেট!
আঁখিকে নিজের হাতে খাইয়ে দিল দেবা
অন্যদিকে মুখ চোখ ধোয়ার পরে আঁখির ঠোঁটের নিচের তিলটা বেরিয়ে পড়ে। দেবা তখন তাকে ঝিলিকের মায়ের থেকে আড়াল করে। আর নিজের হাতে খাইয়ে দেয়। ঠিক এইরকমই একটা ঝিলিককে চেয়েছিল দেবা। কিন্তু সে জানে না যার প্রতি সে একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে এবং যাকে সে ভালোবেসে ফেলছে সেই মেয়েটা ঝিলিক নয় বরং আঁখি। আঁখি আগে কখনো এতটা ভালোবাসা পায়নি তাই সেও একটু একটু করে দেবাকে পছন্দ করতে শুরু করেছে।

