বিরাট খবর! ছোট পর্দায় ফিরছে দিতিপ্রিয়া রায়! হয়ে গেল লুক সেট!

এই মুহূর্তে বাংলা টেলিভিশন (Bengali television) জগতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা নিজেদের শ্রেষ্ঠ কাজের নিদর্শন রেখেছেন তাদের মধ্যে একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বাংলার দর্শক তাকে রানী রাসমণি ধারাবাহিকের মধ্যে দিয়ে আরো বেশি করে চিনেছেন এবং এই ধারাবাহিকের মাধ্যমেই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। অতটুকু বয়সে করা তার নিখুঁত অভিনয় মন ছুঁয়ে যায় বাংলার দর্শকদের। অনেকদিন রানী রাসমণিতে রানীমার চরিত্রে অভিনয় করার পর এই টেলিভিশন জগতকে দীর্ঘ দিনের জন্য বিদায় জানিয়েছিলেন তিনি।
টেলিভিশন থেকে বিদায় নিয়ে চুপচাপ বসে থাকেননি তিনি। চুটিয়ে ওয়েব সিরিজে কাজ করেছেন দিতিপ্রিয়া। তার অভিনয়ে হিট হয়েছে একের পর এক জনপ্রিয় ওয়েব সিরিজ। সবেতেই প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। সিরিজে কাজ করে বিনোদন জগতের প্রত্যেকটা প্লাটফর্মে নিজের আধিপত্য বিস্তার করেছেন তিনি। তাকে যে যেকোন বয়সের যেকোনো চরিত্রে মানিয়ে যায় সেটা প্রমাণ করেছেন অভিনেত্রী।
দিতিপ্রিয়ার সাক্ষাৎকার নেওয়ার জন্য সর্বদাই ব্যস্ত থাকেন সংবাদ মাধ্যমগুলি। এমনই এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয় তিনি আবার কবে ফিরবেন টেলিভিশনে? এর উত্তরে তিনি বলেছিলেন, এতদিন রানীমার চরিত্রে তাকে সবাই দেখেছেন ফলে তার নিজস্ব একটা সত্তা রয়েছে এটা প্রায় হারাতে বসেছে। সবাই তাকে রানী রাসমণি নামেই বেশি চিনছেন জানছেন। তাই বেশ কিছুদিন টেলিভিশন থেকে বিরতি নিয়েছেন তিনি। আরো বেশ কিছু কাজ করে নিজস্বতা ফিরে পেয়ে আবার টেলিভিশনে যোগ দেবেন তিনি। এইবার হতে চলেছে সেই অপেক্ষার অবসান।
কোন ধারাবাহিকে ফিরছেন দিতিপ্রিয়া?
বহুদিন বহুবছর দর্শকরা অপেক্ষা করে বসেছিলেন তাদের প্রিয় অভিনেত্রীকে পুনরায় টেলিভিশনের পর্দায় ফিরে পাওয়ার জন্য। একদিন বা এক সপ্তাহ নয়, মাসের পর মাস অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখতে চান দর্শকরা। এইবার টেলিভিশনের পর্দায় নায়িকা হয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আবারো দর্শকরা তাদের প্রিয় অভিনেত্রীকে সন্ধ্যা হলেই টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে কোন ধারাবাহিকের মধ্যে দিয়ে পুনরায় ফিরছেন তিনি?
আরও পড়ুন: ছদ্মবেশে জেলে হাজির মাধবী! সত্যের মুখোমুখি ফুলকি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এই মুহূর্তে স্টার জলসা, জি বাংলা, সান বাংলা এবং কালার্স বাংলা এই চ্যানেলগুলিতে একের পর এক নতুন ধারাবাহিক আসছে। বেশ কিছু হাই বাজেটের ধারাবাহিক আসার কথাও চলছে। যতদূর জানা যাচ্ছে এর মধ্যেই একটি চ্যানেলে একটি জনপ্রিয় ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে তার। সেখানে তার ৯০ শতাংশ নিশ্চয়তা রয়েছে সেই চরিত্রটি পাওয়ার। কারা কারা অপেক্ষা করছেন অভিনেত্রীকে দেখার জন্য?

