স্বামীকে “ছেড়ে” দিয়েছেন তিয়াসা! এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন কৃষ্ণকলি, নিজেই সব সত্যিটা জানালেন অভিনেত্রী!

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) কৃষ্ণকলিকে বর্তমানে সবাই এক ডাকে চেনেন। বেশ কিছু বছর আগে স্টার জলসার (Star Jalsha) পর্দায় এই ধারাবাহিকটির মধ্যে দিয়েই দর্শকদের মাঝে এক বিপুল জনপ্রিয়তার অধিকারী হয়েছিলেন অভিনেত্রী তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। কিন্তু এই জনপ্রিয়তার সাথে তাকে সইতে হয়েছে একাধিক কলঙ্ক।

কী হয়েছিলো তিয়াসার(Tiyasha Lepcha)সাথে?

‘স্বামীর হাত ধরে উঠল, আর তাকেই ছেড়ে দিল’– এইরকম কিছু মন্তব্যের সম্মুখীন হামেশাই হতে হয়েছে অভিনেত্রীকে। এর পর তার স্বামী সুবনের সাথে তার বিচ্ছেদ ঘটে। আর এই বিচ্ছেদের পর প্রায় সকলের কাছ থেকেই কম বেশি কুরুচিকর কথা শুনতে হয়েছে অভিনেত্রী তিয়াসা লেপচাকে। সত্যিটা না জেনেই তাকে অনেক দোষের ভাগীদার হতে হচেছে। মানুষ সমালোচনা থামায়নি।

সুবান রায়ের সঙ্গে তিয়াসার (Tiyasha Lepcha) বিচ্ছেদ এর আসল কারণ

দর্শকরা কি জানেন হয়েছিল সুবান রায়ের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদ? এই সব নিয়ে সম্প্রতি এক সমাজমাধ্যমের পাতায় অকপটে অনেক কথাই বলেন তিয়াসা। তাঁর কথায়, “আমার বলতে কোনও দ্বিধাাবোধ নেই আমি আমার স্বামীর হাত ধরেই ইন্ডাস্ট্রিতে এসেছি। অ্যাকশন, কাট, লাইট, ক্যামেরা সব ওর থেকেই শিখেছি। এইগুলো এখনও আমার কাজে লাগছে। আর সেই কারণে সুবানকে ধন্যবাদ জানাতে চাই।”

Tiyasha Lepcha, Bengali serial, Bengali television, Bengali actress, তিয়াসা লেপচা, বাঙলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, বাঙালি অভিনেত্রী

এই ‘ছেড়ে দিয়েছে’ কথাতেই বেশ আপত্তি জানিয়েছেন তিয়াসা তাঁর কথায়, “ওই শব্দটায় সত্যি আপত্তি আছে। ছাড়া ধরার আমি তো কেউ নই। বিচ্ছেদ তখনই হয় যখন দু’জনের সম্মতি থাকে। এখনও যখন হাসপাতালে যাই তখন চোখে পড়ে, ওই বাড়ির বউটা বিষ খেয়েছে, সেই বাড়ির বউয়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কেন জানেন? আমরা যতই ৪জি, ৬ জি ব্যবহার করি না কেন, অনেকের মানসিকতা কিন্তু এখনও সেই টু-জিতে পড়ে আছে। সবাই কিন্তু মেয়েটাকে বিচার করে। এই নীতিপুলিশদের জন্যই সমাজ আজ এত পিছিয়ে। কেন মেয়েদের এত দোষারোপ করা হয়। সবাই কি সবটা জানে? তাই নিজেদের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার সকলের আছে। আমার খুব খারাপ লাগত জানেন। অনেক কাঁদতাম, খেতাম না! মরে যেতে ইচ্ছে হত। মনে হত কেন আমাকে এভাবে বলছে? তবে পরে অনেক ভেবেছি। কাদের জন্য এত কষ্ট পাব? তাঁরা তো আমায় খেতেও দেবেন না, আর পাশেও থাকবেন না।”

আরো পড়ুন: “তুমি কি আর কিছুদিন আমায় ভালবেসে যেতে পারলে না?”- করুণ আর্তিতে ভেঙে পড়লেন অভিনেত্রী ময়না

তিনি আরো বলেন, “আমি ওর হাত ধরেই এসেছিলাম এই শো-বিজ়ে। ওর হাত ধরেই চিনেছি সবটা, কিন্তু দিন যত গেল সব কীভাবে বদলে গেল সেটা তো ও নিজেও জানে। কৃষ্ণকলির সেটে এসে ও কী করেছিল, সেটা সুবানে প্রশ্ন করা হোক। আমি চেষ্টা করেছিলাম, বেরিয়ে আসতে চাইনি, কিন্তু আর কতো কম্প্রোমাইজ় করব। আসলে ওই যে বললাম আমি খুশি আছি, এটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। নয়তো একটা মানুষ এক বছরে টুঁ শব্দটা করল না, এখন হঠাৎ করেই ব্যক্তিগত কথা নিয়ে এত সরব কেন?”।

Back to top button