“তুমি কি আর কিছুদিন আমায় ভালবেসে যেতে পারলে না?”- করুণ আর্তিতে ভেঙে পড়লেন অভিনেত্রী ময়না

টলি পাড়ায় (Tollywood) চোখ রাখলেই দর্শকরা দেখতে পাবেন আজকালকার তৈরি হওয়া তারকা জুটি গুলি একটু পান থেকে চুন খসলেই অচিরেই ভেঙে যাচ্ছে। তাদের মধ্যে স্থায়িত্ব নামের জিনিসটুকু নেই। এর মাঝেও বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment) এমন কিছু দম্পতি রয়েছেন যারা বহু বছর ধরে একে অপরের সাথে থেকে গিয়েছেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে একসাথে লড়াই চালিয়ে চলেছেন।
এমন একটি তারকা জুটি হলো সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukharjee) এবং ময়না মুখোপাধ্যায়ের (Moyna Mukharjee) জুটি। প্রায় দীর্ঘ ২২ বছর একসাথে সংসার করছেন তারা। জীবনের সমস্ত ওঠা পড়ায় একসাথে হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে চলেছেন তারা। কিন্তু হঠাৎ করে তাদের দাম্পত্য জীবনে নেমে এসেছে এক শোকের ছায়া। কি এমন হলো যাতে তাদের জীবনের সমস্ত সুখ পরিণত হলো শোকে!
২০০২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ময়না মুখোপাধ্যায় এবং সম্রাট মুখোপাধ্যায়। জীবনের শুরুটা এতটাও সহজ ছিল না তাদের জন্য। প্রথমে তাদের এই বিয়ে পরিবারের কেউই মেনে নিতে চাননি। এই নিয়ে অনেক সমস্যার সম্মুখীন অবধি হতে হয়েছে তাদের। কিন্তু তারপরেও কখনও একে অপরের হাত ছাড়েনি তারা। সব সময় পাশে থাকার অঙ্গীকার বজায় রেখেছেন এই তারকা জুটি। তোমার সাথে সাথে পরিস্থিতির শিথিল হলে পরিবারের সবাই তাদেরকে মেনে নেন।
তবে হঠাৎ করে কিসের জন্য অভিনেত্রীর এমন করুণ আর্তনাদ? কার কুনজর পড়লো তাদের সুখের দাম্পত্যের জীবনে? আসল বিষয়টা কিছুটা অন্যরকম। এই দিন মারা গেলেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় এর বাবা। অনেক বছর আগে নিজের বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী ময়না মুখোপাধ্যায়। তারপর থেকে নিজের শ্বশুরমশাইকেই নিজের বাবার আসনে বসিয়েছিলেন তিনি। হঠাৎ করে তার এই মৃত্যু একেবারেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী।
আরও পড়ুন:তিস্তাই শ্যামলী জানতে পেরে ভীড়মি খেলো প্রিয়ার মা! শ্যামলীকে ফাঁসানোর নতুন প্ল্যান করে ফেলল তৃষা!
মারা গেলে অভিনেত্রী ময়নার (Moyna Mukherjee) শশুর মশাই
শ্বশুরের মৃত্যুতে আবেগপ্রবণ অভিনেত্রী ময়না তার সমাজ মাধ্যমের পাতায় লেখেন, ‘আর কেউ না জানুক তুমি তো জানতে আমি তোমায় ভালোবাসি কিনা, তুমিও কি আর কিছুদিন আমায় ভালোবাসতে পারলে না? কে আমার হয়ে লড়বে এবার বলো? জবাব দাও বাবা!! নাতিদের কথা মনে হল না তোমার একবারও? ঠিক আছে ঝগড়া করবো না যাও… মায়ের কাছে ভালো থেকো’। ময়নার পোস্টে সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস, অনিন্দিতা রায়চৌধুরী, দেবোত্তম সাহারা।

