জলসার পর্দায় ফিরছে তিয়াসা লেপচা! অভিনেত্রীর বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়ক!

টেলিভিশনের পর্দার (Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। ধারাবাহিক জগতে তিয়াসা এসেছে খুব বেশিদিন হয়নি। ধারাবাহিক জগতে খুব একটা বেশি কাজও করেনি অভিনেত্রী। তবে নিজের একটি কাজের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর জনপ্রিয়তা ওই ধারাবাহিকের হাত ধরে পৌঁছে গিয়েছিল প্রত্যেকের ঘরে ঘরে।

জি বাংলার এক সময়কার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল কৃষ্ণকলি। ধারাবাহিকে শ্যামার চরিত্রে অভিনয় করে ধারাবাহিক জগতের ঝড় তুলে দিয়েছিলেন অভিনেত্রী। ওই ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। ওই ধারাবাহিকের হাত ধরে পৌঁছে গিয়েছিলেন সকলের ঘরে ঘরে। ধারাবাহিকে নীল ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করে এসেছিল ব্যাপক জনপ্রিয়তা।

তারপর থেকে অভিনেত্রীকে সেরকম কোনো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। মাঝে একবার জি বাংলার রান্নাঘরের সঞ্চালিকার ভূমিকায় দেখা গিয়েছিল। তারপর সেভাবে আর কখনোই তাকে দেখা যায়নি। অভিনেত্রীর ভক্তরা তো অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে রয়েছে।

শীঘ্রই আসছে তিয়াসা লেপচা

এবারে দর্শকদের সব অপেক্ষার অবসান হতে চলেছে। এবারে নায়িকা চরিত্রে নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী। জানা গিয়েছে খুব শীঘ্রই দেখা যাবে তাকে। সেই নিয়ে সাক্ষাৎকারেও মুখ খুলেছেন অভিনেত্রী। আপনারা সকলেই নিশ্চই জানেন যে রোশনাই ধারাবাহিকের নায়িকা চরিত্রের মুখ পরিবর্তন হতে চলেছে।

আরও পড়ুন: ছোট মানসিকতার প্রমাণ দিয়ে দর্শকদের রোষের মুখে অনির্বাণ! প্রকাশ্যে নতুন প্রোমো

রোশনাই চরিত্রে এতদিন পর্যন্ত দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে। অভিনেত্রী বিশেষকিছু কারণের জন্য মাঝপথে ছাড়ছেন অভিনেত্রী।এবারে সেই রোশনাই চরিত্রে দেখা যেতে চলেছে তিয়াসা লেপচাকে। এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন “হ্যাঁ, খবর সত্যি। ‘রোশনাই’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে আমি আসছি।” এই ধারাবাহিকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। তিয়াশা জানিয়েছেন, অনেক দিন ধরে লীনার সঙ্গে কাজের ইচ্ছে ছিল তাঁর। অবশেষে সেই ইচ্ছে পূরণ হচ্ছে।

Back to top button