ছোট মানসিকতার প্রমাণ দিয়ে দর্শকদের রোষের মুখে অনির্বাণ! প্রকাশ্যে নতুন প্রোমো

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকে রাই অনির্বাণের বৈবাহিক জীবনের বিভিন্ন ঘটনা ফুটিয়ে তোলা হয়েছিল। অনির্বাণের চরিত্রটি দর্শকের একেবারেই অপছন্দের শুরু থেকেই। কারণ ধারাবাহিকে অনির্বাণ একজন সন্দেহবাতিক এবং অসুস্থ মস্তিষ্কের মানুষ। যে সহজে কখনোই নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারেনা। তার স্ত্রীকে সবসময় নিজেকে প্রমাণ করার জন্য পরীক্ষা দিতে হয়। তাই দর্শক কখনোই অনির্বাণের চরিত্রটি পছন্দ করেনা।
প্রকাশ্যে এলো প্রোমো ভিডিও
প্রথম থেকে অনির্বাণ একেবারেই রাইকে বিশ্বাস করতে পারে না। কথায় কথায় রাইকে সন্দেহ করা, বাড়ি থেকে বের করে দেওয়া, রাইকে অপমান করা অনির্বাণের স্বভাব। এর আগেও শৌর্যর সাথে রাইয়ের নিয়ে সন্দেহ করে অনির্বাণ নিজের নোংরা মনের পরিচয় দিয়েছে। এবারে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। যা দেখে আবারো ট্রোলের মুখে পড়ে অনির্বাণ।
ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে অনির্বাণ রাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছে রাইয়ের চেকআপ করানোর জন্য। ডাক্তার তাদের জানায় রাই এখন পুরোপুরিভাবে সুস্থ, রাইয়ের কোনো ভয় নেই। তখন অনির্বাণ ডাক্তারকে প্রশ্ন করে তাহলে কি অনির্বাণরা এখন ফ্যামিলি প্ল্যানিং করতে পারে? তখন ডাক্তার জানায় রাই কোনদিনও মা হতে পারবে না। রাই এটা জানতো। তখন অনির্বাণ রাগারাগি করে বাড়িতে চলে আসে এবং রাইয়ের উপর চিৎকার করতে থাকে। অনির্বাণ রাইকে বলে রাই কেন সবকিছু অনির্বাণ থেকে লুকিয়ে যাচ্ছে, তখন রাই অনির্বাণকে প্রশ্ন করে কেনো অনির্বাণ এত অভিমান করছে? আগে জানলে কি অনির্বাণ তাকে বাড়ি ফিরিয়ে আনতো না?
আরও পড়ুন: মাকে দেওয়া কথা রেখে বাবার মুখে ঝা’মা ঘষে দিল গৌরব! দুর্ধর্ষ আজকের পর্ব!
আর এই প্রোমো ভিডিও দেখার পর আবার অনেকে অনির্বাণের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। দর্শকেরা প্রত্যেকেই অনির্বাণের এই চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। অনির্বাণ যে সন্দেহ নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে বারবার সেটাই দর্শকদের খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

