চার বছরের সম্পর্কে বিচ্ছেদ? কেনো মা হতে চেয়েছিলেন তিতাস? ক্যামেরা ছেড়ে সংসারে কেমন কাটছে জীবন? অকপটে অভিনেত্রীর!

একসময়ের জনপ্রিয় টেলি-অভিনেত্রী তিতাস ভৌমিক আজ আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে নেই। এক সময় ‘তোমায় আমায় মিলে’র কাকলি চরিত্রে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শক। খলনায়িকার চরিত্রে থেকেও যে কীভাবে নিজের জায়গা তৈরি করা যায়, সেটা প্রমাণ করেছিলেন তিতাস। ‘ভুলে যেও না প্লিজ’, ‘ঘরে ফেরার গান’, ‘তারে আমি চোখে দেখিনি’— একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর ঝলক আজও ভোলেনি দর্শক। তবুও ধীরে ধীরে তিনি হারিয়ে গেলেন পর্দা থেকে, পা বাড়ালেন বাস্তব জীবনের অন্য পথে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, কেন তিনি অভিনয় থেকে দূরে সরে গেছেন। তিতাস বলেন, “একইরকম চরিত্র করতে করতে হাঁফিয়ে উঠেছিলাম। সবাই বলত আলাদা কিছু, কিন্তু শেষমেশ সেই একই ‘নেগেটিভ’ চরিত্র। বিষ মেশানো, ষড়যন্ত্র— এসব করতে করতে একসময় আর মন টানত না।” অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা হঠাৎ করেই এসেছিল একদিন শুটিং সেটে, যখন মনে হয়েছিল— “আজ যেন আর শুট না হয়।” সেই মুহূর্তেই বুঝেছিলেন, তাঁর ভেতরের আনন্দটা হারিয়ে গেছে।

তবে অভিনয় ছেড়ে দিলেও অনুশোচনা নেই তাঁর। এখন দিল্লিতে স্বামী ও ছেলেকে নিয়ে শান্তিপূর্ণ সংসার করছেন তিনি। “এখন আমার ছেলে ছোট। যদি ভবিষ্যতে সত্যিই ভালো কোনো কাজ পাই, তাহলে ভেবে দেখব,” অকপটে জানিয়েছেন তিতাস।

তিতাস স্বীকার করেছেন, ইন্ডাস্ট্রি নিয়ে তাঁর কোনো ক্ষোভ নেই, যদিও সুযোগ খুব একটা পাননি। “অধিকাংশ কাজ পেয়েছি শেষ মুহূর্তের ফোনে, তবুও আমি যা করেছি, মানুষ সেটা মনে রেখেছে— এটাই আমার প্রাপ্তি,” বলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ কমলিনীর দিক থেকে মুখ ফেরালো নতুন! অভিমান ঘোচাতে এবার কি করবে কমলিনী? নিজের ভুল বুঝতে পারল কুর্চির স্বামী! দুর্ধর্ষ আজকের পর্ব

ব্যক্তিগত জীবনে তিতাসের গল্পও বেশ নাটকীয়। ২০১৪ সালে অভিনেতা সমদর্শী দত্তকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু চার বছরের মধ্যেই ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর জীবনের নতুন অধ্যায় শুরু করেন স্নেহাশিস দাসের সঙ্গে। আজ তিনি পর্দার বাইরে, কিন্তু মনের সুখেই ভরপুর। তিতাসের নিজের কথায়, “সবকিছু ছেড়ে দিয়েও যদি শান্তি পাওয়া যায়, সেটাই আসল সাফল্য।”

Back to top button