কমলিনীর দিক থেকে মুখ ফেরালো নতুন! অভিমান ঘোচাতে এবার কি করবে কমলিনী? নিজের ভুল বুঝতে পারল কুর্চির স্বামী! দুর্ধর্ষ আজকের পর্ব

ভালোবাসার সম্পর্কে সম্মান এবং বিশ্বাস এই দুই উপাদান অত্যন্ত জরুরী। দুটোর মধ্যে একটার অভাব ঘটলেই সে সম্পর্ক আর টিকিয়ে রাখা যায় না। বর্তমানে তারই জলজ্যান্ত উদাহরণ হয়ে উঠেছে স্টার জলসায় (Star jalsha) সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক (Bengali serial) চিরসখা (Chirosokha)। যত দিন যাচ্ছে মানুষের কাছে নিদর্শন হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প।

কিছুদিন ধরেই একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে নতুন কমলিনীর সম্পর্ক। কমলিনীর বড় ছেলে বুবলাই মিথ্যে কথা বলে আত্মহত্যার নাটক করে সবাইকে বিভ্রান্ত করে। প্রথমদিকে কমলিনী বুঝতে পারিনি এই সব কিছু নাটক। কিন্তু স্বতন্ত্রর এক ছাত্র এই সমস্ত কারচুপি ধরে ফেলে। যার ফল স্বরূপ বর্ষা আর রুদ্রর সমস্ত চালাকি ধরা পড়ে যায়।

এখন কমলিনী বুঝতে পেরেছে সে ভুল করেছে, সে ভুল চিনেছে নিজের ছেলেকে। নতুন কমলিনীর জীবনের প্রথম রাতেই এমন একটা ঘটনা ঘটিয়ে তার ছেলে চেয়েছিল তাদের দিনটা নষ্ট করে দিতে। আর সেটা করতে সে সম্পূর্ণভাবে সফল হয়েছে। মাঝখান থেকে অনেকটা দূরত্ব বেড়ে গিয়েছে নতুন কমলিনীর মাঝে।

নতুন অভিমান করেছে। সেটা বুঝতে পেরে তার অভিমান ভাঙ্গানোর অনেক চেষ্টা করে কমলিনী। নতুন বলে, সে সব সময় কমলিনীর পাশে থাকতে চেয়েছে, কিন্তু এই বয়সে এসে এতটা অপমানিত হতে চায়নি। কমলিনী বুঝতে পারে সেদিন রাতে সে যে কথাগুলো নতুনকে বলেছিল সেগুলো তার মনের মধ্যে কাঁটার মতন বিঁধে রয়েছে। তাই এত সহজে তার অভিমান গলবে না।

আরও পড়ুনঃ গায়িকার সুরে মানবতার ধ্বনি! ৩,৮০০ শিশুর হৃদস্পন্দন ফিরিয়ে জীবন বাঁচিয়েছেন গায়িকা! জীবনরক্ষায় গিনেস বুকে নাম উঠলো পলক মুচ্ছলের!

অন্যদিকে কুর্চির স্বামী তাকে বলে, সে এতদিন ভুল বুঝে এসেছে নিজের স্ত্রীকে। বউদির কথা শুনে সে প্রতিনিয়ত নিজের স্ত্রীকে সন্দেহ করেছে। কিন্তু শেষ পর্যন্ত সেই সন্দেহের কোনো কিনারা করে উঠতে পারেনি। কথায় আছে স্বভাব যায় না মূলে। এখনো কথায় কথায় নিজের স্ত্রীকে খারাপ ইঙ্গিতে কথা শোনাতে ছাড়ে না সে। কিন্তু কুর্চি আর কোনভাবেই চাই না তার স্বামীর সঙ্গে সংসার করতে।

Back to top button