‘হাতকাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা! আমার মাও তো পরতেন…’- শ্বেতার মন্তব্যে উত্তপ্ত টলিপাড়া! মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি!

টেলিভিশনের পর্দার (Television Serial) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। টেলিভিশন জগতে দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় করছেন অভিনেত্রী। ইতিমধ্যেই বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। আর খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন। ছোট পর্দার পাশাপাশি ইতিমধ্যেই বড় পর্দাতেও পা রেখেছেন।

টেলিভিশনের পর্দায় সিঁদুর খেলা, তুমি রবে নীরবে, জরোয়ার ঝুমকো, যমুনা ঢাকি, কোন গোপনে মন ভেসেছের মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা। খুব অল্প সময়ের মধ্যেই নিজের রূপে গুণে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীর বলা একটি কথা কে ঘিরে রীতিমতন তোলপাড় সৃষ্টি করেছে।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করবো না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না। কিন্তু আমি এগুলো না করেও ১৫ বছর ধরে মেগাতে লিড করছি।”

আর সেই নিয়ে টলিপাড়ায় নানামুনির নানান মত। এবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সমাজমাধ্যমে শ্বেতা ভট্টাচার্যর এই মন্তব্যকে কেন্দ্র করে নিজের বক্তব্য জানিয়েছেন। নিজের শরীর নিয়েও মন্তব্য করেছেন স্বস্তিকা। অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন হিরোইনরা হাত কাটা ব্লাউজ পরতেন, পরেছেন এবং পরেন? আমার মা পরতেন, উনি অবশ্য গৃহবধূ ছিলেন। আমার মাথায় যে নামগুলো আসছে লিস্ট করছি। প্লিজ আপনাদের মনে পড়লে আরও নাম যোগ করবেন। শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন হাতকাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা। আমার তো তাহলে আর শরীরটাই নেই, আমি মিস ইন্ডিয়া, দেখা যায় না। আমি অদৃশ্য।’

আরও পড়ুনঃ আবারও কমলিনীকে রক্ষা করলো নতুন! পুলিশের কাছে যথাযথ প্রমাণ দিয়ে আসল অপরাধীকে ধরিয়ে দিল স্বতন্ত্র!

স্বস্তিকার আগেও টেলিভিশনে ছোট পর্দার বড় পর্দার অনেক অভিনেত্রীরা শ্বেতার এই মন্তব্য নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন। কেউ কেউ অভিনেত্রীকে সমর্থন করেছেন আবার কেউ কেউ অভিনেত্রীর বিপক্ষে কথা বলেছেন।

Back to top button