‘শ্বেতা মানুষ হিসেবে ভালো না, অনেক অপমান করেছে আমাকে…’- শ্বেতার জন্যই হাতছাড়া হয়েছে বড় প্রজেক্ট! মুখ খুললেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী!

বর্তমানে চারিদিকেই টেলিভিশনে ছোট পর্দায় (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya) নিয়ে নানা রকম কথা হচ্ছে। অভিনেত্রী হাত কাটা পোশাক পড়ে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য নয় এ কথাটা বলার পরেই চারিদিক থেকে তাকে আক্রমণ করা হচ্ছে। টেলিভিশনের অভিনেত্রীরা হোক বা বড় পর্দার অভিনেত্রী সব জায়গাতেই শ্বেতার কথা নিয়ে হইচই পড়ে গিয়েছে। অনেক অভিনেত্রীরা এই কথার বিরোধিতা করেছেন।

এমনকি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও শ্বেতাকে নিয়ে মন্তব্য করেছেন। কদিন ধরে তো এই নিয়ে তোলপাড় সারা সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে আবার মুখ খুললেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী। নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন অভিযোগ। হঠাৎ করেই এই উতপ্ত আবহের মাঝে নিজের সাথে ঘটে যাওয়া অন্যায় ঘটনার কথা তুলে ধরলেন তিনি।

মৌমিতা চক্রবর্তী লেখেন, ‘২০১৮ সাল। কনক কাঁকন সিরিয়ালের সেট। প্রায় ২০০ জনের সামনে সেই সিরিয়ালের মিষ্টি মুখের দুই নায়িকার মধ্যে এক নায়িকা অভিনেত্রী আমাকে প্রকাশ্যে অপমান করলেন। আমি নাকি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, আমার নাকি কথার জড়তা ভাঙেনি, আমি নাকি ভীষণ কুৎসিত ও অসুস্থ, তাও আমি কী করে অভিনয়ের সুযোগ পাই! সেই মুহূর্তে একমাত্র দীপঙ্কর দে আমার পাশে দাঁড়ালেন। প্রতিবাদ করলেন। বুঝলাম যে জাত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন মহৎ মানুষও।’

তিনি আরও বলেন, ‘কিন্তু অপমান থামেনি। ফ্লোর থেকে বেরোতেই প্রডিউসারের কাছে ফোনে আরও তীব্র আঘাত পেলাম। তাঁর বক্তব্য সেই নায়িকা বহুবছর ধরে নাকি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আমার থেকে বয়েসে, অভিজ্ঞতায় অনেক সিনিয়র, আমার ক্ষমা চাওয়া উচিত। আমি বাকরুদ্ধ!! এতটাই ভেঙে পড়েছিলাম যে জ্ঞান হারালাম। পরে crew মেম্বারদের থেকেই জানতে পারলাম যে সেই অভিনেত্রীই নাকি সেই সিরিয়ালে কারা কারা কাজ করবেন তা ঠিক করেন, আর অসংখ্য মানুষকে একইভাবে ভেঙে দিয়েছেন। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম – খেতে না পেলেও, মরে গেলেও , সম্মান বিসর্জন দিয়ে ইন্ডাস্ট্রি তে বাঁচবো না। আজ আমার নতুন করে পাওয়ারও কিছু নেই আর হারাবার কিছু নেই। তাই সত্যিটা বলছি। আজ যাকে দর্শক অন্ধ ভালোবাসা দেন, তাঁর মুখোশ যদি খুলে যায়, আমি নিশ্চিত যে একজনও আর সেই মানুষটির প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা দেখাবেন না।’

আরও পড়ুনঃ ‘বাইরে এসো ক্যা’লাবো…’- অডিশন দিতে গিয়ে সরাসরি হুমকি শঙ্কর চক্রবর্তীর! কার উদ্দেশ্যে এমন কথা বলেছিলেন অভিনেতা?

যদিও শ্বেতা ভট্টাচার্যের কোনও নাম উল্লেখ করেননি তার পোস্টে। তবে বর্তমানে চারিদিকে সকলেই শ্বেতাকে নিয়ে নানান রকম কথা বলছেন। তাই নেটিজেনরা মনে করছে হয়তো মৌমিতাও শ্বেতার দিকেই কথাটা ইঙ্গিত করেছেন। এছাড়াও অনেক অভিনেত্রী শ্বেতার ব্যবহার চরিত্র নিয়ে অনেক কথা বলছেন।

Back to top button