মিঠিঝোরা, শুভ বিবাহসহ ধারাবাহিকগুলির শুটিং কি শুরু হবে কাল থেকে? জানা যাবে আজই!

বাংলা বিনোদন জগৎ জুড়ে এখন শুরু হয়েছে এক বিরাট দ্ব’ন্দ্ব। কিছু বিষয়কে কেন্দ্র করে চলছে জোরদার লড়াই। দুটি শিবিরে ভাগ হয়ে গেছে পরিচালকগণ এবং ফেডারেশন। বর্তমানে বিনোদন জগতের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। পরিচালকের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল ডিরেক্টরস গিল্ড। এরপরই ডিরেক্টরস গিল্ডের বৈঠকে বিধায়ক-প্রযোজক-পরিচালক মন্ডলীর আবেদনে কারণে রাহুলের ওপর থেকে নিষধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টরস গিল্ড। কিন্তু ডিরেক্টরস গোল্ড রাজি হলেও রাহুলের সঙ্গে কাজ করতে নারাজ ফেডারেশন।

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস পরিচালক হিসেবে কোন ভাবেই মেনে নিতে পারছেন না রাহুলকে। যার ফল স্বরূপ ঘটে গেছে অনেক বড় বিপত্তি। গোটা টলি পাড়া জুড়ে অনুপস্থিত টেকনিশিয়ানস। অচলাবস্থা সৃষ্টি হয়েছে স্টুডিওগুলিতে। প্রায় ২০০ জনের বেশি পরিচালক জানিয়ে দিয়েছেন তারা এই অপমানের তীব্র বিরোধিতা করছেন। যার ফল স্বরূপ বন্ধ হয়ে গিয়েছে শুটিং। দর্শকদের মাথায় চিন্তার ভাঁজ।

সুরাহার জন্য ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে লেখা আছে, পরিচালকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। ২৯ জুলাই থেকে টলিপাড়ার সমস্ত শুটিং ফ্লোরের সদস্যদের না আসার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যতদিন না সমস্যা সমাধান হচ্ছে, ততদিন শুটিং বন্ধ থাকবে। ইতিমধ্যেই ইমেল মারফত টলিপাড়ার ধারাবাহিকের চ্যানেলগুলিকে এই বিষয়ে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। যতদিন না সুষ্ঠু কোন সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে। যদিও বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে কোন সমস্যা হবে না।

আজ সকালেই ফেডারেশনের তরফ থেকে পেশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। যেখানে জানানো হয়েছে “প্রত্যেক সদস্যদের জানানো হচ্ছে, আজ কিছু প্রযোজক, পরিচালক ও শিল্পী সঙ্ঘবদ্ধ হয়ে ফেডারেশনকে শেষ করে দিতে, আমাদের সকলের রুজি রুটিকে বিপন্ন করতে এবং গুপী শুটিংকে স্বীকৃতি দিতে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে ও মিথ্যা বদনামে দেওয়ার প্রতিবাদে এবং আমাদের অস্তিত্ব ও পেটের অন্ন যোগানোর কর্মস্থলকে শেষ রক্তবিন্দু দিয়ে বাঁচিয়ে রাখার জন্য, আজ আপনারা বিকেল ৪টের সময় টেকনিশিয়ানস স্টুডিওতে অবশ্যই আসুন।” জানা যাচ্ছে আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে মিটিং করেছিলেন পরিচালকরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে মিটিংয়ের পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন “আজকেই দু’ পক্ষ আলোচনা করে বিষয়টা মিটিয়ে নিয়ে কাজ শুরু করে দিতে চান তাঁরা।”

আরো পড়ুন: বসতে চলেছে বৈঠক! জগদ্ধাত্রী, মিঠিঝোরা, ফুলকির অচলাবস্থা ভেঙে শুটিং শুরু করতে চান পরিচালকরা!

এই অচলাবস্থা শুধুমাত্র পরিচালক নয়, গোটা টিমকে আর্থিক দিক থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করছে। এইভাবে দিনের পর দিন শুটিং বন্ধ থাকলে অনেক মানুষ বিপদে পড়বেন। পাশাপাশি দর্শকদের কাছেও আর বিনোদনের বিষয়বস্তুর সরবরাহ হবে না। তাই শেষ পর্যন্ত মধ্যস্ততার জন্য তৈরি হচ্ছে দুই পক্ষ। জানা যাচ্ছে আজ রাত ঠিক আটটায় টেকনিশিয়ানস স্টুডিওতে হতে চলেছে ক্লাইম্যাক্স। হতে চলেছে একটি সাংবাদিক সম্মেলন। আর সেখানেই জানা যাবে তাদের পরবর্তী পদক্ষেপ। তবে কি শুটিং শুরু হবে দ্রুত? নাকি এই অচলাবস্থা চলবে আরো বেশ কিছুদিন? কী মনে হয় দর্শকদের?

Back to top button