কমলিনীকে অপদস্ত করার শাস্তি পেলো বর্ষা! বেরিয়ে এলো বর্ষার অতীতের গোপন সত্যি!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বাড়িতে মিথিল আর বাবিলের বিয়ের আলোচনা চলছে। মিটিলের বাড়িতে গিয়ে তার বাবা মার সঙ্গে দুজনের বিয়ে নিয়ে কথা বলার কথাবার্তার কথা চলছে। বাড়ির সবাই মিলে যাওয়ার কথা হলেও বর্ষা এবং বুবলাই ভাবে তাদেরকে হয়তো নিয়ে যাওয়ার কোন ইচ্ছে নেই বাড়ির সকলের। কিন্তু তারা যে একেবারেই ভুল ধারণা রেখেছে সেটাই বুঝিয়ে দেয় কমলিনী।
আরও পড়ুনঃ শিরিনের ষ’ড়যন্ত্রে অপমানিত পারুল! নায়িকার কাছ থেকে উদ্ধার টুকলি! এত খেটেও বাতিল হল পরীক্ষার খাতা!
এদিকে মিতিলের বাড়িতে তার সাথে বাবিলের বিয়ের আলোচনা চলছে। বাবিল যেহেতু খুবই সাধারণ চাকরি করে তাই মিতিলের বাড়িতে তাকে খুব একটা বেশি পছন্দ করে না। মিতিলের মা তো তাদের এই বিয়ে নিয়ে একেবারেই আগ্রহী নয়। মিতিলের বাবা যদিও মেয়ের কথা শুনে মেয়ের উপর ভরসা করে বাবিলের সাথে বিয়ে দিতে চায় কিন্তু মিতিলের মা একেবারে পছন্দ করেনা মিতিলের সিদ্ধান্ত। কারণ তার জন্য আরো অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসছে সেটাই মানতে অসুবিধা হচ্ছে তার মায়ের।
এদিকে বর্ষা তো সুযোগ পেলেই বাড়ির সবাইকে অপমান করে। শাশুড়ি, পিসি, ননদ কাউকেই রেয়াদ করে না। আর এটা অনেকদিন ধরে সহ্য করছে বাড়ির প্রত্যেকে। কিন্তু বর্ষা এবারে সব সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। বর্ষা মিথির ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেই বড় ভুল করল। সকলের সামনে বর্ষার জীবনের অতীতের গোপন সত্যি পাস করল মিথি। তার দাদা বুবলাই এর আগেও যে বর্ষার জীবনে কেউ ছিল সেটাই খুব ভালো মতো জানত মিথি। আর সকলের সামনে সেটাই ফাঁস করে দেয়। এবার দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

