শিরিনের ষ’ড়যন্ত্রে অপমানিত পারুল! নায়িকার কাছ থেকে উদ্ধার টুকলি! এত খেটেও বাতিল হল পরীক্ষার খাতা!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে তূর্য শিরিনকে ফোন করে সবটা বলে। শিরিনের উপর রায়ান প্রথমে চিৎকার করলেও পরে ঠিক শিরিন নাটুকে কান্না কেঁদে রায়ানকে ভুলিয়ে দেয়। রায়ানও আবার ভুলে যায়। কিন্তু রায়ান শিরিনকে বলে পারুলের কাছে ক্ষমা চেয়ে তার সাথে বন্ধুত্ব করে নিতে। এরপর রায়ান বাড়ি ফিরে পারুলকে সবটা বলে। পারুল তো বিশ্বাস করে না শিরিনকে তার সন্দেহ হয়।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

কিন্তু পরের দিন শিরিন সবার উদ্দেশ্যে পার্টি রাখে। প্ল্যান হয় সবাই মিলে হইহই করতে করতে কোলাঘাটে যাবে। পারুলের প্রথমে এসব একদম বিশ্বাস হয় না। রায়ানের কথা রাখতে শিরিনের সাথে রেস্টুরেন্টে যায় পারুল। সেখানেই শিরিন পারুলের থেকে রায়ান লিখিতভাবে লিখিয়ে নেয় যে তারা এবার থেকে বন্ধু হয়ে থাকবে। সেই মতো ওই কাগজের সই করে শিরিন এবং পারুল। পরের দিনকে সবাই একদম হৈ হৈ করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কোলাঘাটের উদ্দেশ্যে। শুধুমাত্র শিরিনের বন্ধুরা নয় পারুলের বন্ধুরাও যায় তাদের সবার সাথে।

আরও পড়ুনঃ ভয়ংকর বিপদের মুখে ফুলকি! সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হলো সে! কি এমন জানতে পারলো নায়িকা?

পারুলের মন তো ভীষণ ছটফট করছে। কারণ শিরিন এত সহজে পাল্টানোর মেয়ে নয়। গাড়িতে ওঠার পর থেকেই পারুলের মনে নানান রকম খেয়াল আসছে। শিরিন তার নানান রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করছে সেই ভাবনাই বারবার পারুলের মনে আসছে। কিন্তু শিরিন তো এখন ভালো মানুষের মুখোশ পরে আছে। পরে মোক্ষম চালটা দেবে। সেই মতো পরের দিনকে পরীক্ষার হলে পারুলের পেনের বক্সে কতগুলো চিরকুট রেখে দেয়। আর নিজের বন্ধুদের দিয়ে এসব কাজ করায় শিরিন। পারুলকে মিথ্যে অভিযোগে ফাঁসায়। পারুল বারবার স্যারকে বলে সেই টুকলি করেনি রায়ানও পারুলকে সমর্থন করে স্যারকে বোঝাতে থাকে। এবার দেখার অপেক্ষা এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পায় পারুল।

Back to top button