জানেন ‘রাঙামতী তীরন্দাজ’ ধারাবাহিকের নয়িকা আসলে কে? জেনে নিন অভিনেত্রীর আসল পরিচয়!

খুব শীঘ্রই স্টার জলসার (Star jalsha) পর্দায় পুরনো ধারাবাহিকগুলি শেষ হয়ে শুরু হচ্ছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। ইতিমধ্যে নতুন ধারাবাহিকগুলির প্রোমো ভিডিও আমাদের সামনে এসেছে। আর সেই নতুন ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ‘রাঙামতী তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও দেখার পর থেকে দর্শকরা ব্যাপক উত্তেজিত এবং ধারাবাহিক কবে শুরু হচ্ছে নায়িকার আসল পরিচয় কি সেই নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছে অনেক প্রশ্ন।
নতুন ধারাবাহিক ‘রাঙামতী তীরন্দাজ’ এর প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে একজন আদিবাসী মেয়ে যার নিশানা একদম নিখুঁত। তাকে একজন বড় তীরন্দাজ বানাতে চায় ওই এলাকার একজন শিক্ষিকা। যিনি এক আগেও বহু মেয়েকে তীরন্দাজ বিদ্যা শিখিয়েছেন। কিন্তু বহুবার ব্যর্থ হয়েছেন। ধারাবাহিকের ওই আদিবাসী মেয়েটির নামই রাঙামতী। তাকে ঘিরেই তৈরি হচ্ছে ধারাবাহিকের গল্প।
এই গল্পে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে। যিনি দর্শক মহলে পরিচিত অভিনেতা। তবে ধারাবাহিকের নায়িকা অর্থাৎ রাঙামতীর চরিত্রে যাকে দেখা গিয়েছে তাকে এর আগে কোনো ধারাবাহিকে দেখেননি দর্শক। অভিনয় জগতে তিনি একেবারে একজন নতুন মুখ। আজকের প্রতিবেদনে তারই পরিচয় দেওয়া হবে।
রাঙামতী তীরন্দাজ এর নায়িকার আসল পরিচয়
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে রাঙামতীর চরিত্রে যিনি অভিনয় করতে চলেছেন তার নাম মনীষা মন্ডল। পেশায় তিনি একজন মডেল। কাজের সুত্রে কলকাতাতে থাকলেও আদতে মনীষা মুর্শিদাবাদের মেয়ে। স্কুল জীবন এবং কলেজ জীবন কেটেছে সেখানেই। বহরমপুর গার্লস মহাকালী পাঠশালা থেকে নিজের স্কুল শিক্ষা শেষ করেছেন। কলেজ জীবন কেটেছে মুর্শিদাবাদের কান্দি রাজ কলেজে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে নিজেরা বাকি পড়াশোনা শেষ করেছেন মনীষা, এরপরই যুক্ত হয়েছেন অভিনয় জগতে। দুটি জনপ্রিয় থিয়েটার গ্রুপ পাইকপাড়া আখর এবং কল্যাণী নাট্যচক্র থিয়েটার গ্রুপের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
আরও পড়ুন: টিআরপিতে বড়ো চমক, দুই চ্যানেলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবার নতুন মোড়! প্রথম পাঁচ থেকে বিদায় নিল জনপ্রিয় মেগা!
বর্তমানে কাজে সূত্রে কলকাতাতে রয়েছেন তিনি। বর্তমানে অভিনেত্রীর তেমন পরিচয় তৈরি হয়নি এখনো এই শহরে। তবে আশা করা হচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক এবং তার অভিনীত প্রথম ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শকদের মন খুব সহজেই জয় করে নিতে পারবেন এবং নিজের পরিচিতি গড়ে তুলতে পারবেন সকলের মাঝে। তাই সেই আশাতেই রয়েছেন সকলে।

