টিআরপিতে বড়ো চমক, দুই চ্যানেলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবার নতুন মোড়! প্রথম পাঁচ থেকে বিদায় নিল জনপ্রিয় মেগা!

যারা সিরিয়াল দেখতে ভালোবাসেন সেই সমস্ত সিরিয়াল প্রেমী বাঙালির কাছে গুরুত্বপূর্ণ একটি দিন হল বৃহস্পতিবার। কারণ বৃহস্পতিবার করেই বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থাকে। কোন কোন সপ্তাহে বিশেষ কোনো কারণ এসে উপস্থিত হলে সেক্ষেত্রে বৃহস্পতিবারের বদলে অন্য দিন এই টিআরপি তালিকা প্রকাশ পায়। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় তার মধ্যে দিয়েই দর্শকরা বুঝে যায় তাদের প্রিয় ধারাবাহিকটি কতটা সফল।

টিআরপির হল এমন একটি মানদন্ড যার উপর ভর দিয়েই একটি ধারাবাহিক বছরের পর বছর টেলিভিশনের পর্দায় টিকে থাকতে পারে। টিআরপি না থাকলে সেই ধারাবাহিকের টিকে থাকা রীতিমত অসম্ভব। এটাই হলো প্রত্যেকটি ধারাবাহিকের নিজেদেরকে সফলভাবে চালিয়ে নিয়ে যাওয়ার প্রধান এবং একমাত্র সার্টিফিকেট। তাই প্রত্যেক সপ্তাহে এই টিআরপি তালিকা প্রকাশ পাওয়ার অপেক্ষায় থাকে ধারাবাহিক কর্তৃপক্ষরা। আগের সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করেছে স্টার জলসা। এবারে কি খেলা ঘুরবে?

এবার তাহলে চটপট দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিটি কোন জায়গা দখল করতে সক্ষম হয়েছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৯ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা এবং উড়ান। এই সপ্তাহে ৬.৮ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলা চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪।

1st •• গীতা LLB 7.3
2nd •• ফুলকি 7.1
3rd •• নিম ফুলের মধু 6.9
4th •• কথা, উড়ান 6.8
5th •• কোন গোপনে 6.4

Back to top button