টেলিভিশনের পর্দা থেকে উধাও! পাকাপাকি ভাবে ছেড়েছেন অভিনয়! কেরিয়ারের মধ্য গগনে কেন এমন করলেন সানন্দা বসাক?

বাংলা টেলিভিশন জগতে (Bengali Television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। বিভিন্ন ধারাবাহিকে (Bengali Serial) কাজ করে তারা দর্শকের মনে বিশেষ জায়গা তৈরি করতে পেরেছেন। এবারে সেরকমই জয়ী ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী নিলেন নিজের জীবনের বিরাট বড় সিদ্ধান্ত। একের পর এক জনপ্রিয় ধারাবাহিককে অভিনেত্রীকে আমরা বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখেছি। তার অভিনয়ের প্রশংসা সকলের মুখে মুখে ছড়িয়ে রয়েছে। তবে অভিনেত্রী এবার নিজের জীবনে নিলেন বিরাট বড় সিদ্ধান্ত, যার চমকে দিয়েছে দর্শকদের।
গোয়েন্দা গিন্নি, জয়ী, প্রথমা কাদম্বিনী, নেতাজি সহ একাধিক সুপারহিট বাংলা সিরিয়ালে আমরা অভিনেত্রীকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। বাংলা সিরিয়ালের সুবাদে সবার খুব পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছেব সানন্দা। তবে ১০ বছরেই অভিনয় কেরিয়ারে এবারে বিরাট বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
নিজের ১০ বছরের অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানাতে চলেছেন অভিনেত্রী। করোনাকালে বদলে গিয়েছে সানন্দার জীবন। ২০১৬ সাল থেকেই নিজের বুটিক খুলেছিলেন অভিনেত্রী। সেখানে হাতে তৈরি গহনা বিক্রি হতো। তবে নেহাত শখ থেকেই ওই কাজ করতেন সানন্দা। তবে করোনা পরিস্থিতির সময় যখন শুটিং, কাজ সব বন্ধ ছিল সেই সময় থেকে নিজের বুটিক ব্যবসাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ রুদ্রর পিছু নিল দিল্লি পুলিশ! রোহিতকে নিষ্কলঙ্ক প্রমাণ করার ব্রহ্মাস্ত্র হাতে পেল ফুলকি!
করোনা অতিমারী শুরুর ঠিক আগে শাড়ির ব্যবসা শুরু করেন অভিনেত্রী সানন্দা বসাক। অতিমারীর সময়তে ব্যবসা বেশ জোর কদমে চলে। এখন পরিসরে অনেকটা বেড়েছে অভিনেত্রীর এই শাড়ির ব্যবসা। অনেকে কাজ করছেন অভিনেত্রীর অধীনে। দেশের বাইরে বিদেশেও ছড়িয়ে পড়েছে ব্যবসা। তাই ব্যস্ততা এতই বেড়েছে যে অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে আনছেন অভিনেত্রী।
তবে অভিনেত্রী অভিনয় জগত থেকে সরে আসছেন এই খবরটা পাওয়ার পর অসংখ্য দর্শকদের মন খারাপ হয়ে গিয়েছে। কারণ অভিনেত্রী অসংখ্য দর্শকদের পছন্দের মানুষ ছিলেন। তিনি আর অভিনয় জগতে কি কোনদিনই ফিরবেন না এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে প্রত্যেকের মাথায়।

