আসছে মিত্তির বাড়ি, প্রকাশ্যে ধারাবাহিকের টাইম স্লট! কার ঘাড়ে কো’প মা’রতে চলেছে এই মেগা?

বাংলা মেগা ধারাবাহিক (Tv Serial) জগতে একের পর এক নতুন ধারাবাহিক আসছে। বিভিন্ন চ্যানেলগুলোতে বিভিন্ন প্রোডাকশন হাউসের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে ধারাবাহিকগুলি। ধারাবাহিকগুলির একেকটার গল্প এক এক রকম। তাই জন্য দর্শকদের প্রতিটি ধারাবাহিক নিয়ে বেশ উৎসাহ রয়েছে। জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star jalsha), কালার্স বাংলাতে (Colours Bangla) ইতিমধ্যে বেশকিছু ধারাবাহিক শুরু হতে চলেছে।

জি বাংলায় যেমন পরপর দুটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। দুটি ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে এসেছে। একটি জি বাংলা প্রোডাকশন হাউজের তরফ থেকে আসছে পরিণিতা। আর অন্যটি এন. আইডিয়াস প্রোডাকশন হাউজের তরফ থেকে শুরু হচ্ছে মিত্তির বাড়ি। আগামী ১১ই নভেম্বর থেকে পরিণীতা ধারাবাহিক শুরু হবে। এই ধারাবাহিক রাত আটটায় টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে।

আর মিত্তির বাড়ি ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী পারিজাত চৌধুরীকে। এই ধারাবাহিকের প্রোমো ভিডিওতেও দেখানো হয়েছিল কিভাবে পুজোর সময় বাড়ির ছেলে, বউ সবাই বাড়িতে ফিরে এসে তাদের ভিটেমাটি বিক্রি করে দেওয়ার কথা জানাচ্ছে বাবা মাকে। সেখানে নায়িকা একজন বাইরের মেয়ে হওয়া সত্ত্বেও সবাইকে বাড়ি বিক্রি না করে একসঙ্গে থাকার কথা বলছে। মোটকথা একটি পারিবারিক গল্প তুলে ধরা হবে ধারাবাহিকের মাধ্যমে। তার সাথে থাকবে নায়ক নায়িকার প্রেম খুনসুঁটি সব।

mittir bari new serial promo

কখন শুরু হতে চলেছে মিত্তির বাড়ি?

ধারাবাহিকটি দেখার জন্য দর্শক ভীষণভাবে আগ্রহী হয়ে রয়েছেন। কারণ এই ধারাবাহিকের হাত ধরে সকলের পছন্দের অভিনেতা আবার ফিরে আসছে। তবে এই ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে আসলেও ধারাবাহিক কবে থেকে শুরু হবে কখন শুরু হবে সেই সম্পর্কে তখন জানা যায়নি। আর এই ধারাবাহিক এলে কোন ধারাবাহিক শেষ হবে সেটাও এখনো বোঝা যাচ্ছে না। তবে নতুন এই ধারাবাহিক নিয়ে দর্শক ভীষণই উৎসাহিত এবং যেহেতু নতুন একটি জুটিকে তুলে ধরা হবে ধারাবাহিকের মাধ্যমে তাই একটি ভালো প্রাইম স্লট এই রাখা হবে এই ধারাবাহিককে।

আরও পড়ুনঃ ফোন সমেত ঝিলিককে হতেনাতে ধরল গৌরব! কী হবে এবার? টানটান উত্তেজনাময় আজকের পর্ব

সূত্রের খবর নিয়ে জানা গিয়েছে ধারাবাহিকটি সন্ধ্যের দিকের কোন একটি প্রাইম স্লটে রাখা হতে পারে। কারণ বেশি রাতের দিক করে এই ধারাবাহিক সম্প্রচারিত করতে চাইছে না প্রোডাকশন হাউসের পক্ষ থেকে। তাই জন্য মনে করা হচ্ছে সন্ধ্যের দিকে কোন একটি স্লট দেওয়া হবে মিত্তির বাড়িকে। যদিও পুরোটাই দর্শকদের ধারণা, এখনো চ্যানেলের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।এবারে দেখার অপেক্ষা কবে সেই সম্পর্কে জানা যায় সবকিছু।

Back to top button