ফোন সমেত ঝিলিককে হতেনাতে ধরল গৌরব! কী হবে এবার? টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসায় (Star jalsha) পর্দায় চলছে, উল্টে গিয়ে পাল্টে দেওয়ার খেলা। আর সেই খেলায় নেমেছে ‘দুই শালিক’ (Dui Shalik)। জলসার পর্দায় শুরু হওয়া এই নতুন ধারাবাহিকটির প্রতি আকর্ষণ অনুভব করছেন বহু দর্শক। দুই দমদার জুটি এবং অসাধারণ প্লট মন কেড়ে নিয়েছে দর্শকদের। যত দিন যাচ্ছে আঁখি ঝিলিকের অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে। জমজ বোনের এই কাহিনী সারা ফেলছে বাংলায়।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, জুডো টুর্নামেন্টে গিয়ে ঠিক সময়ে এক শালিককে বাঁচিয়ে নেয় আর এক শালিক। অর্থাৎ মহা বিপদের হাত থেকে আঁখিকে উদ্ধার করে তার গায়ে লাগা মারের দাগের প্রতিশোধ নেয় ঝিলিক। অন্যদিকে ঠাম্মি আঁখি ভেবে ঝিলিকে যে সেলাইটা করতে দিয়েছিল সেটা করে দেয় আঁখি। ফলস্বরূপ দুজনেরই লাভ হয়। তারপর ঝিলিককে নিয়ে অর্থাৎ আঁখিকে নিয়ে হৈচৈ পড়ে যায় বস্তিতে।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Dui Shalik Today Episode 2 November, দুই শালিক আজকের পর্ব ২ নভেম্বর, দুই শালিক আজকের পর্ব

দুই শালিক আজকের পর্ব ৩ নভেম্বর (Dui Shalik Today Episode 3 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দেবা ঝিলিকের জিতে যাওয়ায় ভীষণ খুশি। সে গোটা বস্তির মানুষজনদের নিয়ে ফিস্ট করতে মত্ত থাকে। বক্স আনা হয় মাইক আনা হয়, নাচ গান হইহুল্লোড় করতে থাকে তারা। কিন্তু আঁখির মন ভালো নেই। কারণ সে অন্য কারোর ভালো থাকাকে উপভোগ করছে কেবলমাত্র। তার খুব খারাপ লাগে ঝিলিকের জন্য। সে তাড়াতাড়ি ঝিলিককে ফোন করে।

আঁখি ঝিলিককে বলে, সে ওই দেবা ছেলেটাকে খুব ভয় পায়। ও যেদিন জানতে পারবে যে ও ঝিলিক নয় সেদিন যে কি করবে তার কোন ঠিক নেই। ঝিলিক বলে, সে যেন একদম মন খারাপ না করে। দেবাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ও ছোট থেকে ভালোবাসার কাঙাল। তাই আঁখি আর দেবা দুজনে খুব ভালো থাকবে। ঝিলিক যখন ফোনে আঁখির সাথে কথা বলছিল ঠিক তখনই সেখানে চলে আসে গৌরব।

আরও পড়ুনঃ বিয়ের সাত মাসের মধ্যেই ছক্কা হাঁকালেন কাঞ্চন! এবার দুই থেকে তিন কাঞ্চন শ্রীময়ী?

আঁখিকে ধরে ফেলল গৌরব

ঝিলিক রান্নাঘরের মধ্যে থেকে শুনতে পায় কেউ একজন এদিকেই আসছে। সে তাড়াতাড়ি তার ফোনটা গ্যাস ওভেনের নিচে লুকিয়ে রাখে। তারপর মিথ্যে মিথ্যে ফোনে কথা বলার নাটক করে। সেই সময় গৌরব এসে ঝিলিকের হাত ধরতেই দেখতে পায় তার হাতে কিছু নেই। এদিক ওদিক খোঁজো খুঁজি করেও কিছুই খুঁজে পায় না সে। তবে যাওয়ার আগে সে ঝিলিককে বলে যায়, ঝিলিক যদি এই পরিবারের কোন ক্ষতি করতে চায় তাহলে সেটা সে কোনদিনও করতে দেবে না।

Back to top button