৩২ বছরের সম্পর্কে বিচ্ছেদ! স্বামী সন্তান বিহীন নিঃসঙ্গ দিন কাটাচ্ছেন তনুকা চ্যাটার্জী!

টেলিভিশনের ছোট পর্দায় (Television Serial) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন তনুকা চ্যাটার্জী (Tanuka Chatterjee)। যাকে বছরের পর বছর ধরে দর্শক মা, কাকিমা, শাশুড়ি, ঠাকুমার চরিত্রে অভিনয় করতে দেখে আসছেন। নিজের অভিনয় জীবনে একাধিক ধারাবাহিককে (Television Serial) কাজ করেছেন অভিনেত্রী। স্টার জলসা, জি বাংলার একাধিক ধারাবাহিকে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। নেগেটিভ চরিত্রে যেমন তিনি স্বাভাবিকভাবে অভিনয় করেছেন, তেমনি পজেটিভ চরিত্রেও নিজেকে অসাধারণ ভাবে সকলে সামনে তুলে ধরেছেন।
অভিনয় জীবনে যেমন তিনি সফল একজন অভিনেত্রী ব্যক্তিগত জীবনে বেশ সুখী মানুষ ছিলেন অভিনেত্রী। তবে গত বছরই তার জীবনে বড় ঝড় বয়ে গিয়েছিল। যার জন্য ওলট পালট হয়ে গিয়েছিল তার জীবনটা। কিন্তু সেই জায়গা থেকে নিজেকে আবার গুছিয়ে নিয়েছেন তানুকা দেবী। অভিনেত্রীকে আমরা গাঁটছড়া, কড়ি খেলা, তোমায় আমায় মিলে, গুড্ডি, সাহেবের চিঠি, বিন্নি ধানের খই, প্রতিদানের মতো ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছি। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক কথাতে অভিনয় করতে।
তবে অভিনেত্রীর জীবনটা গত বছর মার্চ মাসে একেবারে উলটপালট হয়ে গিয়েছিল। গত বছর নিজের সব থেকে প্রিয় বন্ধু নিজের স্বামীকে হারিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করছিলেন অভিনেত্রী। লাঞ্চ ব্রেক চলাকালীনই বাড়ি থেকে হঠাৎ স্বামী মৃত্যুর খবর আসে। সেটে এই খবর শুনে একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
তবে তিনি যেহেতু একজন পেশাদার অভিনেত্রী তাই পরিবারের পাশাপাশি নিজের কাজকেও প্রাধান্য দিয়েছেন। স্বামীর মৃত্যুর পর একদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। পরের দিন আবার শুটিং ফ্লোরে তাকে দেখা গিয়েছিল। শুটিংয়ের স্বার্থে সিঁদুরও পড়তে হয়েছিল। কিন্তু নিজের দায়িত্ব থেকে কখনো পিছিয়ে পড়েননি। একটা মেগা ধারাবাহিকে প্রতিটি চরিত্র কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনি বোঝেন।
আরও পড়ুন: মিথ্যে বলে হাতেনাতে ধরা পড়লো জিনিয়া! ভেঙে গেল বিয়ে! দুর্ধর্ষ আজকের পর্ব!
৩২ বছরের দাম্পত্য জীবনে তিনি পুরোপুরিভাবে স্বামীর উপর নির্ভরশীল ছিলেন। তিনি যেহেতু শুটিংয়ের কাজে ব্যস্ত থাকতেন তাই জন্য তার স্বামী বেশিরভাগ সময় তার মেয়ের স্কুল পড়াশোনা সবকিছুর দায়িত্বে থাকতেন। অভিনেত্রীর স্বামী ছিল অভিনেত্রী থেকে বছর দশকের বড়। কিন্তু তাদের মধ্যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল। আর গত বছর ২৯শে মার্চ নিজের সেই প্রিয় কাছের বন্ধুকে হারিয়েছেন অভিনেত্রী।

