নতুন ধারাবাহিক শুরু হতে না হতেই বিয়ে সারলেন মিত্তির বাড়ির প্রধান অভিনেত্রী! পাত্রটি কে!

জি বাংলার (Zee Bangla) পর্দায় আরও একটি পারিবারিক গল্প নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক (New Serial) মিত্তির বাড়ি (Mittir Bari)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং অভিনেত্রী পারিজাত চৌধুরী (Parijaat Chowdhury)। এই ধারাবাহিকের হাত ধরে আবার ছোট পর্দায় ফিরেছে আদৃত। যার জন্য দর্শক তো ভীষণই খুশি। ধারাবাহিকটি প্রতিদিন রাত ন’টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে।

আদৃত দর্শকমহলে বিশেষ পরিচিত হলেও পারিজাত কিন্তু সেভাবে দর্শকদের মাঝে পরিচিত নন। ইন্দুবালা ভাতের হোটেলে ছোটো ইন্দুবালা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে ধারাবাহিকের মাধ্যমে অভিনেতা অভিনেত্রীরা খুব সহজেই দর্শকের ঘরে ঘরে পৌঁছে যায়। এবারে আদৃত পারিজাতের জুটিকে দর্শক কতটা ভালোবাসা দেবে সেটাই দেখার অপেক্ষা।

বিয়ে সারলেন মিত্তির বাড়ির নায়িকা

এবারে ধারাবাহিক শুরু হওয়ার কয়েক দিনের মাথাতেই বিয়ে ছাড়লেন ধারাবাহিকের প্রধান নায়িকা। ধারাবাহিক শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগেই। এরই মধ্যে নিজের নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী। সাত পাকে বাঁধা পড়লেন নিজের মনের মানুষের সাথে। গতকালই ধুমধাম আয়োজনে শুরু করলেন নিজের নতুন জীবনের ইনিংস।

অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিল টলিউডের অসংখ্য অভিনেতা অভিনেত্রীরা। তার নতুন ধারাবাহিকের সমস্ত সদস্যরা। এত অল্প বয়সে এত তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার কারণ হিসেবে অভিনেত্রী জানিয়েছেন বেশ অনেকদিন ধরেই বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছিল বাবা-মা। এইজন্য অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন। আইনি বিয়ে সেরেছিলেন ১৭ নভেম্বর। শুক্রবার আনুষ্ঠানিক বিয়ে সারলেন মিত্তির বাড়ির নায়িকা।

আরও পড়ুন: শসা কিনতে গিয়েই সর্বনাশ! একই সাথে ধরা পরল ঝিলিক আঁখি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বাবা-মা নিজেরাই পাত্র-পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন। সেখান থেকেই বর্তমান স্বামীর সঙ্গে আলাপ অভিনেত্রীর। পাত্র ঋদ্ধিমান মজুমদারের সঙ্গে টলিপাড়ার কোনও যোগ নেই। তিনি পেশায় ব্যবসায়ী। তথ্যপ্রযুক্তির চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেছেন তিনি। মিত্তির বাড়ি ধারাবাহিকে অভিনেত্রীকে আমরা নায়কের কাকিমার চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। হ্যাঁ বিয়ে করেছেন অভিনেত্রী পৌলমী দাস। তার আগামী জীবনের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

Back to top button